Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

বাংলা চলচ্চিত্র অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এইচএইচটি ইন্টারটেইনমেন্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ব্যানারে একটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। যদিও সিনেমাটির নাম, পরিচালক এবং অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন—এটি হবে একটি ব্যতিক্রমধর্মী প্রজেক্ট, যেখানে আধুনিক গল্প বলার ধরণ ও শক্তিশালী নির্মাণশৈলী দেখা যাবে।

Read More

সুর জাদুকরী আশা ভোঁসলের প্রয়াণে অবসান হলো একটি স্বর্ণযুগের। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলা এবং এপার বাংলাতেও। জানা যায়, নিজ বাসভবনে তেরঙ্গা পতাকায় আবৃত ও পুষ্পস্তবকে সজ্জিত অবস্থায় শায়িত রয়েছে শিল্পীর নশ্বর দেহ। রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হচ্ছে শেষ শ্রদ্ধা। সোমবার দুপুর ২টো পর্যন্ত প্রিয় গায়িকাকে শেষবার দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। এরপর বিকাল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে এই গুণী শিল্পীর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ সাত দশকের বেশি সময়ের ক্যারিয়ারে আশা ভোঁসলে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় হাজার হাজার…

Read More

দেশজুড়ে মব সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও কার্যত এ ধরনের অপরাধ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল জনতার হামলা বা গণপিটুনির মতো বর্বরতা ঘটেই চলেছে। সরকারের ঘোষণার পরও এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারায় পুলিশের মধ্যেও অস্বস্তি রয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পরও এই ‘মব সন্ত্রাস’ পুরোপুরি ঠেকাতে না পারার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের ভাষ্যে নানা সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। তারা বলছেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী ধাক্কা পুলিশ এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি। তা ছাড়া কোনো এলাকায় মবকারীদের তুলনায় তা প্রতিরোধে পুলিশ সদস্যদের সংখ্যা কম হওয়ায় তা দ্রুততম…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। এসময় ২ দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি জানান, বিভিন্ন খাতে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেছেন। দুই নেতাই তাদের এই ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সব ক্ষেত্রে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া আলোচনায় দুই দেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম…

Read More

রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে মোবাইল অ্যাপ চালু করছে জেলা প্রশাসন। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরের গুলগোফুর পেট্রোলিয়ামে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা হবে। এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, রোববার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু…

Read More

জুলাই সনদে বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা পরে এ নিয়ে সরব হয়েছে, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।তিনি বলেন, প্রথমে সই করেছে বিএনপি। যারা নির্বাচনের পরে জুলাই সনদের জন্য গলা ফাটিয়ে ফেলল, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি—এতই যদি তোমাদের দরদ হয়, তোমরা প্রথমেই কেন সই করলা না?মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দলটি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে।তিনি বলেন, ‘জুলাই সনদ যেদিন বিএনপি সই করে এসেছে,…

Read More

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ২৫০ জনেরও বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি কক্সবাজার উপকূল থেকে যাত্রা শুরু করা নৌকাটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল ভারত মহাসাগর থেকে একটি বাংলাদেশি জাহাজ ৯জনকে উদ্ধার করে। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন মানবপাচারকারী বলে অভিযোগ রয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বেঁচে যাওয়া রোহিঙ্গা শরণার্থী রফিকুল…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনা হতে পারে, এমন আশায় বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৪০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ১.৭ শতাংশ কমে ৯৭.৪০ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য সমঝোতা নিয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। এরপরই হঠাৎ তেলের দাম কমলো।এর আগে, সপ্তাহান্তে দুই দেশের আলোচনা ভেঙে যাওয়ার পর ইরানের বন্দর অবরোধের নির্দেশ দেন ট্রাম্প। এর জেরে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে যায়। নতুন করে…

Read More

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে জামায়াতকে জড়িয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বেলাল উদ্দীন এবং সেক্রেটারি ডা. মো. আব্দুল্লাহ আল নোমান। বিবৃতিতে নেতারা বলেন, সম্প্রতি দৈনিক সমকালে ‘প্রথম আঘাত করে জামায়াত কর্মী’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। তারা দাবি করেন, ফিলিপনগর এলাকায় সংঘটিত ঘটনাটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক…

Read More

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব।মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি।…

Read More