জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাস্তবতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনে প্যানেল হিসেবে ছাত্রদলের একক আধিপত্য দেখা গেলেও এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এককভাবে কাউকে এগিয়ে রাখার সুযোগ থাকছে কম। ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। এবারের রাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১১টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র হিসাবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ। নির্বাচনে এবার অনেকটা ভিন্ন পরিস্থিতি। কেউই নিশ্চিত করে বলতে পারছে না শীর্ষ তিন পদে কে জয়ী হবেন। তবে ধারণা করা হচ্ছে রাকসুর শীর্ষ তিন…
Author: TMTV Desk
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি’ চালুসহ ৫ দফা দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্টি এবং জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোড পর্যন্ত বিস্তৃত এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সহস্রাধিক নেতাকর্মী। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলমান একদলীয় নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি। এ থেকে মুক্তি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা প্রয়োজন। এই পদ্ধতির মাধ্যমে সকল ভোটারের মতামতের মূল্যায়ন হয় এবং দলীয় মনোনয়ন বাণিজ্য, পেশীশক্তির দাপট ও রাজনৈতিক সহিংসতা হ্রাস পায়। বক্তারা আরও বলেন, পিআর পদ্ধতির…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না। আর ফ্যাসিস্ট দেখতে চাই না। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট তত দ্রুত কাটবে। দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে। অনেকে নির্যাতনের…
আমরা অনেক সময় এমন কিছু মানুষকে দেখি, যারা কোনো নিরীহ পরিস্থিতিতে হঠাৎ করেই তীব্র রেগে যান। মুখে ঘাম, চোখ লাল, গলা চড়িয়ে অস্পষ্ট বা সহিংস ভাষায় কথা বলেন। এমন বিস্ফোরক রাগের পর আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যান, অনুশোচনা করেন, কিন্তু পরবর্তীতে আবার একই আচরণে ফিরে যান। অনেকেই এ রকম আচরণকে ব্যক্তিত্বের অংশ বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এই আচরণ হতে পারে একটি মানসিক রোগের লক্ষণ, যার নাম ‘ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার’ বা সংক্ষেপে IED। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সাধারণত পুরো সময় স্বাভাবিক থাকেন, কিন্তু হঠাৎ করে সামান্য উত্তেজনাতেই রাগে বিস্ফোরিত হয়ে ওঠেন। বিষয়টি তখন আর সাধারণ রাগ…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন।মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে…
দেশের ভোটারদের পছন্দের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে ছয়টি বিভাগে। জামায়াতে ইসলামী শীর্ষে রংপুর বিভাগে, আর বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এমন চিত্র উঠে এসেছে বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব-তৃতীয় খণ্ড’-এর প্রতিবেদনে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের বিষয় ছিল ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’। ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার জরিপের ফল উপস্থাপন করেন। জরিপে দেখা যায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহে বিএনপি ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩%…
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বানও জানান। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮…
মিরপুর রুপনগর শিয়ালবাড়ি এলাকায় রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরো কয়েকটি ইউনিট যুক্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ…
দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। সোমবার (১৩ অক্টোবর) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেল- সব ধরনের ভোজ্যতেলেই দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা, অর্থাৎ লিটারে ৬ টাকা বৃদ্ধি। খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম- লিটারে ১৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে প্রচারণার সময় বাকি আর মাত্র একদিন। তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রচারণার শেষ দিন। আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।সোমবার ছিল জমজমাট প্রচারণার দিন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রার্থীরা সকাল থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংলগ্ন এলাকায় নবীন শিক্ষার্থীদের কাছে ছুটে যান। কুশল বিনিময়ের পাশাপাশি চলে ভোট ও সমর্থন আদায়ের চেষ্টা। এছাড়া ক্যাম্পাসজুড়েও প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য যায়।জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এদিন আনুষ্ঠানিকভাবে প্রায় চার হাজার নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এই নবীন…

