১৭ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য মমি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। দ্য মমি ফ্র্যাঞ্চাইজির এই নতুন সংস্করণটি পুরানো অ্যাডভেঞ্চারধর্মী ‘মমি’ ছবিগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি একটি আর রেটেড বডি-হরর সিনেমা, যেখানে অত্যন্ত ভীতিজনক ও নৃশংস দৃশ্য রয়েছে। লি ক্রোনিন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ। গল্পটি এক সাংবাদিক বাবা এবং তার পরিবারকে কেন্দ্র করে। একসময় তারা সুখী পরিবার ছিলো। একদিন তাদের ছোট মেয়েটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না। এই ঘটনাটি পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙ্গে দেয়।…
Author: TMTV Desk
বিশ্বকাপের প্রস্তুতির ঠিক আগমুহূর্তে বড় ধাক্কায় পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একটি প্রীতি ম্যাচে না খেলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।ঘটনাটি গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচ ঘিরে। মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিআইডি’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচ আয়োজন করে। চুক্তির শর্ত অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসির অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি মেসি; পুরো সময়ই গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। এতে ক্ষুব্ধ হয় আয়োজক প্রতিষ্ঠানটি।…
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে বিধ্বংসী বোলিং করেছেন বরগুনা জেলা স্কুলের রাফিন। এই কিশোরের আগুনঝরা বোলিংয়ে একেবারেই দাঁড়াতে পারেনি কেওড়াবুনিয়া হাই স্কুল। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ১০ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বরগুনা জেলা স্কুল।বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে কেওড়াবুনিয়া হাই স্কুল। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। পুরো ইনিংসে মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায় দলটি, খেলতে পারে ১৬ ওভার। এই ধসের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বরগুনার বোলার রাফিন। তিনি ৪ ওভার বল করে ৪টি মেডেনসহ কোনো রান না দিয়েই তুলে নেন ৬টি উইকেট—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুরোপুরি।…
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা জার্মান ক্লাবটি দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলার। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলের সুযোগ কাজে লাগান তিনি। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে রিয়ালের দ্রুততম গোল। তবে দ্রুতই ম্যাচে ফেরে বায়ার্ন। ষষ্ঠ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে সমতা ফেরান। এরপর ২৯তম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে আবারও রিয়ালকে এগিয়ে দেন গুলার। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে হ্যারি…
পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ উইকেটে খেলায় প্রশংসিত হয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসিত নয়, সিরিজটাও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। ‘ট্রু’ উইকেটে খেলে সাফল্য পাওয়ার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার আশা নিউজিল্যান্ড সিরিজেও একই ধরনের উইকেটে খেলবে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য।’পাকিস্তান সিরিজের উদাহরণ টেনে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা দ্রুত অল আউট হয়ে গেছি। পাকিস্তান প্রথম ম্যাচে ম্যাচে ১১৪ রানে অল আউট হয়ে গেছে। কিন্তু ট্রু উইকেট ছিল।’ ট্রু উইকেটে…
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে নেপালের সরকার। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বে গঠিত নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ ও সম্পত্তি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেন্দ্র কুমার ভাণ্ডারি। খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল। তিনি বলেন, ‘আইনি মানদণ্ড ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করা হবে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সরকার সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেবে।’ তবে তদন্ত শেষ করার নির্দিষ্ট সময়সীমা…
গ্রীষ্মকাল মানেই তীব্র রোদ। গরম হাওয়া ও ঘামের কারণে খুব কষ্ট হয়। বাংলাদেশের মতো উষ্ণ দেশের ক্ষেত্রে সাধারণত মার্চ মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গরম থাকে। এই সময়ে অনেক রোগ দ্রুত ছড়ায়।গরমে শরীরের আর্দ্রতা কমে যায়। শরীর শুকিয়ে যায়। শক্তি দ্রুত কমে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। গরমে পানিশূন্যতা একটা বড় সমস্যা। তীব্র গরমে মানুষ ঘণ্টায় ২ থেকে ৩ লিটার পর্যন্ত ঘামতে পারে। তাই বেশি করে পানি পান করা খুব জরুরি। ডাবের পানি, লেবুর শরবত, আখের রস—এগুলো ভালো গ্রীষ্মকালীন পানীয়।এ সময় খাবার ও কাজ এমন হওয়া উচিত, যা গরমের প্রভাব কমায়। তাই ঠাণ্ডা ও তরল খাবার খাওয়া উচিত।…
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ জন হজযাত্রী।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এবছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি…
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। রিজভী আরও বলেন, আগামীকাল শুক্রবার ও আগামী…
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন রোগী। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫১ জন। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই…

