রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকার মালমাল পুড়ে গেছে বলে জানিয়েছেন সেগুনবাগিচার ব্যবসায়ী লিমন হোসেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সেগুন বাগিচা থেকে মেট্রোরেলে বিমানবন্দরে যাওয়ার সময় তিনি এ কথা বলেন। লিমন হোসেন বলেন, গত বুধবার চীন থেকে জুতা, ব্যাগ, গার্মেন্টস পণ্য আমদানি করা হয়। আগামীকাল ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল। কিন্তু তার আগে আজ আগুনে সব পুড়ে গেছে। এয়ারপোর্টের ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে। আমার সব শেষ হয়ে গেলো। তিনি বলেন, আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারি কিনতেন। আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেলো। এ ক্ষতি…
Author: TMTV Desk
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক কর্মকাণ্ডকে রাস্তা থেকে সংসদে কেন্দ্রীভূত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসন আমলে সৃষ্ট ‘জঞ্জাল’ ও ধ্বংসযজ্ঞ এক বছরে ঠিক করা সম্ভব নয়। তবে, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী পার্লামেন্ট গঠন করা জরুরি। শনিবার (১৮ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, “আর রাস্তায় নয়, সমস্ত কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে। পৃথিবীর সফল গণতান্ত্রিক দেশগুলোতে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু। পার্লামেন্টারি গণতন্ত্র কার্যকর করতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে।” তিনি আরও বলেন, “৫০ বছর…
সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শনিবার (১৮ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Seoul International Aerospace & Defense Exhibition (ADEX) 2025 এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাবেন। এছাড়া বিমান বাহিনী প্রধান Chairman, China National Aero-Technology Import & Export Corporation (CATIC) এর আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর গণচীন সফর করবেন। চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমানবাহিনী প্রধানের…
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন, নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী (৩২), মারকইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মো. রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে ইউসুফ আলী। ওসি মনিরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫…
রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকার একটি ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানগাছের ফাঁকে পড়ে থাকা এক নারীর বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে তারা পবা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পবা থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ধানক্ষেতে লাশ পড়ে…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এই ঘটনার প্রতিবাদে এবং তিন দফা আদায়ে রোববার (১৯ অক্টোবর) প্রতিটি জেলায় মহাসড়ক তিন ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের এ ঘোষণা দেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। তিনি বলেন, আমরা যেহেতু হামলার শিকার হয়েছি, আমাদের ওপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এ সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে রোববার দুপুর…
সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলের জয়ের ধারা এবার রাকসুতেও দেখা গেল। শুক্রবার সকাল ৯টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। রাকসুর ফলাফলের বিস্তারিত: মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় খেলোয়াড় মোসা. নার্গিস আক্তার। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. এফ. নজরুল ইসলাম। এদিকে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের মধ্যে ২০টি পদেই জয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্য তিনটি পদের একটিতে জিএস হিসেবে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার, ছাত্রদল মনোনীত ক্রীড়া সম্পাদক নার্গিস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা…
ঐক্যের সুর নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই নির্বাচন কীভাবে করা হবে, সেজন্য রাজনৈতিক দলের নেতাদের বসে একটি সনদ করার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষরের পর দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আজ যে সনদ স্বাক্ষর করা হলো, এটা থেকে বহু দেশ শিখতে আসবে—এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে রাখলাম। একটা উদাহরণ সৃষ্টি করলেন, এরকম বহু উদাহরণ আরও সৃষ্টি করতে পারবেন-সেই পথে যেন আমরা যাই। আমরা নির্বাচনের কথা বলেছি। এই সুর-যে সুর…
বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসসহ রাজনৈতিক দলের নেতারা। এনসিপি, গণফোরাম ও ৫ বাম দল ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪ রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, আমীর, খেলাফত মজলিস ড. আহমদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন…

