স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম মোহনপুর (রাজশাহী), ১৬ অক্টোবর, ২০২৫: “সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় একটি আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের সমর্থনে ঘাসফুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঘাসফুল মহিলা সমবায় সমিতি ও বাকশিমুইল মহিলা সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছা. আনিছা দেলোয়ারা আনজু, উপজেলা সমবায় কর্মকর্তা, মোহনপুর। তিনি তাঁর বক্তব্যে সমবায় সমিতি গঠন এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।…
Author: TMTV Desk
দেশের অন্যতম প্রভাবশালী ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কারণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। আজ ১৬ অক্টোবর বুধবার রাতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় মুখরিত ছিল উৎসবের আমেজে। শিক্ষার্থীরা মেহেদী হাতে, স্লোগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান-বাদ্যে উৎসবের আবহে কাটাচ্ছে নির্বাচনের শেষ প্রহরটি। এই ঐতিহাসিক নির্বাচনী আমেজ সরেজমিনে দেখার জন্য মানবকন্ঠের রাজশাহীর ব্যুরো চিফ মাহবুব হুসাইন স্বয়ং উপস্থিত ছিলেন ক্যাম্পাসে। তিনি নির্বাচনের বিভিন্ন পরিস্থিতি পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীলভাবে নির্বাচন কাভার করার আহ্বান জানান। ব্যুরো চিফ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের গণতান্ত্রিক চেতনা রাকসু…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।’ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন। সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া।’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে আগামী নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আমরাও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’ আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিসহ জাতীয় পার্টির অবস্থান নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জি এম কাদের বলেন, ‘দেশের বর্তমান অবক্ষয়ের রক্ষাকবচ হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়, সে কারণে প্রয়োজন সরকার পরিবর্তন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সেই সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু,…
চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, “মসজিদ মুসলিম সমাজের হৃৎপিণ্ড। এটিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সময়োপযোগী করা হচ্ছে।” বুধবার (১৫ অক্টোবর) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে, যা দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। তিনি আশ্বস্ত করেন যে, এই…
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার জাতীয়করণসহ শিক্ষক সমাজের বিভিন্ন ন্যায্য দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় চত্বরে সর্বস্তরের শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে চারটি উপজেলার—পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘার—বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ, ২০ শতাংশ বাড়িভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। একইসঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, বছরের পর বছর শিক্ষক সমাজ অবহেলিত ও বঞ্চনার শিকার হয়ে আসছে। তাই এবার…
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, ফেনী। বুধবার (১৫ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,…
নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, ‘অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে। মানুষ হতাশ হয়ে পড়বে। তাই আজ যারা সরকারে আছেন, তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে…
রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। এর আগে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন…
ইতালির রোমে দুই দিনের সফল সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে তিনি দেশের পথে যাত্রা করেন। তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. ইউনূস রোমে অবস্থানকালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বিভিন্ন অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তার এই সফরকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা,…

