এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫ জনে। একই সময়ে নতুন করে ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই বিভাগেই সর্বাধিক ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৪ জন, ঢাকা বিভাগে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন,…
Author: TMTV Desk
যুদ্ধ বন্ধের পর বহুমুখী চ্যালেঞ্জের অন্যতম গাজার ধ্বংসস্তুূপ অপসারণ। প্রায় সাড়ে ৫ কোটি টন ধ্বংসাবশেষ সরাতে হবে উপত্যকা থেকে। ধাপে ধাপে চলবে এই অভিযান। প্রথমেই রাস্তাঘাট পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে; যেন দ্রুত পৌঁছানো যায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী। এরপর মেরামত করা হবে হাসপাতাল ও সামাজিক সেবা কেন্দ্রগুলো। চলছে ট্রানজিশনাল আশ্রয় কেন্দ্র গঠনের উদ্যোগও। ধ্বংস্তুপের নগরী— গাজার বর্তমান দৃশ্যপটের অবস্থা এখন অনেকটা এমনই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চলে গেলেও ২ বছরের আগ্রাসন-তাণ্ডবের প্রমাণ রয়ে গেছে নগরীর চারিদিকে। বড় বড় ভবনগুলো লুটিয়ে পড়েছে মাটিতে। ইট, পাথর আর সিমেন্ট এর পাহাড় হয়ে আছে উপত্যকা জুড়ে। মূলত, আইডিএফ দখল ছেড়ে দেয়ার পরই শুরু হয়েছে…
রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলা-মাহুতটলির একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জানা যায়, নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও, তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ওইখানে তার টিউশনের বাসা ছিল। এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত…
পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সেখানে তিনি বলেন, সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্নখাতে প্রবাহিত করতেই। পিআর পদ্ধতির প্রসঙ্গ তুলে এই পোস্টে এনসিপি প্রধান বলেন, সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি। সেই…
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে হামলা হতে পারে। তাই সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে।…
রিশাদ হোসের স্পিন ভেল্কিকে লন্ডভন্ড উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদেদর ৭৪ রানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ। ২০৭ রানের জবাবে ১১ ওভার আগে ১৩৩ রানে গুটিয়ে যায় ড্যারেন সামি শিষ্যরা। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে শুরুটা করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। কালো মাটির উইকেটে দ্বিতীয় ওভারেই সাইফকে লেগ বিফোরে ফেরান রোমারিও শেফার্ড। মাত্র ৩ রান করে সাইফ ফেরার পরই জেইডেন সিলসের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে সৌম্য ফেরেন ৪ রান করে। ৬৩ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হন নাজমুল শান্ত। ধীরগতির ইনিংসে অর্ধশত করার…
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকায় পারফর্ম করে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। তাদের বাংলাদেশি ভক্তদের জন্য এবার আরও একটি সুখবর। বছর ঘুরতেই ফের ঢাকা মাতাতে আসছে এই জনপ্রিয় ব্যান্ডদলটি। শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। নিজের ফেসবুক পাতায় দুটি স্টোরি শেয়ার করে এই বার্তা দেন তিনি। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’। এর পরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ…
রাজধানীর বাজারে শীতকালীন শাক-সবজি উঠতে শুরু করলেও প্রায় সব ধরনের সবজির দাম আগের মতোই চড়া রয়েছে। এর পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, বর্তমানে সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় ডিমের চাহিদা বেড়েছে, যার কারণে দাম কিছুটা বাড়তি। প্রতি ডজনে ৫ টাকা বেড়ে এখন লাল ডিম ১৪৪ টাকায় এবং সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের সবজির চিত্র অনুযায়ী, প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম…
আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ। রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআর -এর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো, দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি।’ তিনি আরও বলেন, রাশিয়া মনে করে, আফগানিস্তানের সঙ্গে খোলামেলা, সমান…
শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার, ছাত্রসংসদ (ইকসু) গঠনের রোডম্যাপসহ ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের প্রস্তাবিত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এই অবস্থান কর্মসূচি পালন করে ইবি সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় তারা ‘আশ্বাস না সংস্কার, সংস্কার সংস্কার’; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘ইকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় সংস্কারের যৌক্তিক দাবি জানিয়ে এসেছি। কিন্তু প্রশাসন শুধু…

