রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর মোহনপুরে অটো চার্জার ছিনতাইয়ের চেষ্টায় এক ড্রাইভারকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যা অনুমানিক ৬টা ৩০ মিনিটে মোহনপুর থানার শিয়ালকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত অটো ড্রাইভার মোঃ ফজলুল রহমান (৩৫), পিতা ইব্রাহিম আলী, গ্রাম অমৃতপুর, থানা তানোর, জেলা রাজশাহী। তিনি প্রতিদিনের মতো অটো চার্জার নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। বিকেলে রাজশাহী থেকে যাত্রী নিয়ে মোহনপুর থানার শিয়ালকোলা বাজারে নামিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা অটো চার্জারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ড্রাইভার বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে গুরুতর…
Author: TMTV Desk
প্রকৌশলীদের ৩ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকৌশল খাতের সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকার কমিটি গঠন করে, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কমিটি কর্তৃক কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় পুনরায় রাজপথে নেমেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আজ বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রুয়েট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় মিছিলে শিক্ষার্থীরা ‘১ ২ ৩ ৪, ডিপ্লোমা কোটা ছাড়’, ‘এই মুহূর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার,’ ‘প্রকৌশলের সকল পদ, প্রকৌশলীদের অধিকার, সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার…
আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে, অতিরিক্ত লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এছাড়াও, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কিডনির এই সকল গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অপরিহার্য। কেন পানি কিডনির জন্য এত জরুরি? বর্জ্য পদার্থ নিষ্কাশন: কিডনি রক্ত থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অতিরিক্ত খনিজ পদার্থের মতো বর্জ্য পদার্থ ফিল্টার করে। পানি এই বর্জ্য পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান না করলে এই বর্জ্য পদার্থগুলো…
‘আর্টিকেল ৩৭০’ ছবিতে বন্দুক হাতে এনআইএ এজেন্টের চরিত্র করে সবাইকে চমকে দিয়েছিলেন ইয়ামি গৌতম। এবার বাস্তবের এক সাহসী চরিত্রে দেখা দিলেন অভিনেত্রী। ১৯৮৫ সালের ঐতিহাসিক সাহো বানু বেগম মামলাকে ভিত্তি করে সিনেমা বানিয়েছেন সুপর্ণ ভার্মা। ‘হক’ নামের সেই সিনেমাতেই ইয়ামিকে সাহো বানুর ভূমিকায় দেখা গেছে। আর সাহো বানুর স্বামী আহমেদ খানের চরিত্রে আছেন ইমরান হাশমি। ছবিটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। এর আগে গত সোমবার মুক্তি পায় ছবির ট্রেলার। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে ছিলেন ইমরান, ইয়ামি, শিবা চাড্ডা ও পরিচালক সুপর্ণ ভার্মা। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের সঙ্গে কিছু কথা ভাগ করে নেন ইয়ামি। ইয়ামি গত কয়েক বছরে এমন সব সিনেমা নির্বাচন করেছেন,…
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে আমেরিকা পুরোপুরি বয়কট ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি নিজে সভায় উপস্থিত হবেন না এবং আমেরিকা থেকে কোনো প্রতিনিধিকেও পাঠানো হবে না। চলতি মাসের ২২ ও ২৩ নভেম্বর সেখানে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মার্কিন সম্পর্ক বরাবরই কিছুটা তিক্ত। ট্রাম্পের ক্ষোভের মূল কারণ হিসেবে তিনি দেশটিতে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে (স্থানীয় সময়) তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন হচ্ছে, যা অসম্মানজনক। সেখানে শ্বেতাঙ্গদের হত্যা করা হচ্ছে এবং তাদের জমি-সম্পত্তি বেআইনিভাবে দখল করা হচ্ছে। যতদিন এই অবস্থা চলবে, আমেরিকার কোনো সরকারি কর্মকর্তা ওই দেশে যাবেন…
দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তি পুনর্বাসনের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে “গুপ্ত রাজনীতি” ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কোনো ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন–২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকেই জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব…
অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। বাজারে আসার আগেই iPhone 18 এবং iPhone 18 Pro সিরিজ ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। ডিজাইন, পারফরম্যান্স, ক্যামেরা ও সম্ভাব্য মূল্যের দিক থেকে এই সিরিজে কী নতুনত্ব আসতে পারে সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে একটি সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। ডিজাইন ও ডিসপ্লে: এক নতুন রূপে আইফোন বিশ্বস্ত সূত্রগুলো বলছে, iPhone 18 সিরিজে দেখা যাবে বড় ধরনের ডিজাইন পরিবর্তন। iPhone 18 Pro মডেল-এ ক্যামেরা বাম্প (Camera Bump) আরও সরল ও আধুনিক ডিজাইনে আসতে পারে। ডিসপ্লে বেজেল (Bezel) আরও পাতলা হবে এবং প্রো–মোশন (ProMotion) প্রযুক্তি উন্নত সংস্করণে পাওয়া যাবে। টাইটানিয়াম ফ্রেম iPhone 15…
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। না হলে বর্তমানে কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। সবাইকে ভালোভাবে পড়াশোনা করে নিজ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে হবে। শনিবার (৮ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাবর বলেন, সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে। সেই সুযোগটা ক্ষমতায় যাওয়ার। সেই আশার জায়গাটা যেন…
আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়েল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে। আজ শনিবার এক বিবৃতিতে সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে রয়েল চ্যাম্পস। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে এই দলে। অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে তারা। রয়েলের নেতৃত্ব পেয়ে সাকিব বলেছেন, ‘রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার জন্য চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল…
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাদের ‘ঢাকার চেহারা পাল্টে দেওয়ার’ বক্তব্যে জনমনে প্রশ্ন উঠেছে—তারা কি ফেব্রুয়ারির নির্বাচন বানচালের যুগপৎ আন্দোলনে নেমেছে? তিনি অভিযোগ করেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের ডিএস আলম মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, “নভেম্বরের ১১ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্যের পরিকল্পনা করছে। বিএনপির পক্ষে জন-জোয়ার দেখে কয়েকটি দল নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।” তিনি…

