পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ উইকেটে খেলায় প্রশংসিত হয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসিত নয়, সিরিজটাও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। ‘ট্রু’ উইকেটে খেলে সাফল্য পাওয়ার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার আশা নিউজিল্যান্ড সিরিজেও একই ধরনের উইকেটে খেলবে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য।’পাকিস্তান সিরিজের উদাহরণ টেনে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা দ্রুত অল আউট হয়ে গেছি। পাকিস্তান প্রথম ম্যাচে ম্যাচে ১১৪ রানে অল আউট হয়ে গেছে। কিন্তু ট্রু উইকেট ছিল।’ ট্রু উইকেটে…
Author: TMTV Desk
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে নেপালের সরকার। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বে গঠিত নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিক এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ ও সম্পত্তি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেন্দ্র কুমার ভাণ্ডারি। খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল। তিনি বলেন, ‘আইনি মানদণ্ড ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করা হবে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সরকার সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেবে।’ তবে তদন্ত শেষ করার নির্দিষ্ট সময়সীমা…
গ্রীষ্মকাল মানেই তীব্র রোদ। গরম হাওয়া ও ঘামের কারণে খুব কষ্ট হয়। বাংলাদেশের মতো উষ্ণ দেশের ক্ষেত্রে সাধারণত মার্চ মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গরম থাকে। এই সময়ে অনেক রোগ দ্রুত ছড়ায়।গরমে শরীরের আর্দ্রতা কমে যায়। শরীর শুকিয়ে যায়। শক্তি দ্রুত কমে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। গরমে পানিশূন্যতা একটা বড় সমস্যা। তীব্র গরমে মানুষ ঘণ্টায় ২ থেকে ৩ লিটার পর্যন্ত ঘামতে পারে। তাই বেশি করে পানি পান করা খুব জরুরি। ডাবের পানি, লেবুর শরবত, আখের রস—এগুলো ভালো গ্রীষ্মকালীন পানীয়।এ সময় খাবার ও কাজ এমন হওয়া উচিত, যা গরমের প্রভাব কমায়। তাই ঠাণ্ডা ও তরল খাবার খাওয়া উচিত।…
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ জন হজযাত্রী।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এবছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি…
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। রিজভী আরও বলেন, আগামীকাল শুক্রবার ও আগামী…
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন রোগী। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫১ জন। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই…
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে ফসল বপনের মৌসুমে ব্যাঘাত ঘটছে। এর ফলে বৈশ্বিক খাদ্যসংকট আসন্ন এবং পরিস্থিতি মোকাবিলায় ‘সময় ফুরিয়ে আসছে’ বলে বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের এক অর্থনীতিবিদ।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেছেন, ‘‘বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, সুদান, কেনিয়াসহ ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশে ফসল বপনের মৌসুম চলছে।’’ তিনি বলেন, যদি হরমুজ প্রণালিতে এই অচলাবস্থা চলতে থাকে—যা বিশ্বের ৩৫ শতাংশ জ্বালানি তেল, ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ২০ থেকে ৩০ শতাংশ সারের জোগান দেয়; তাহলে কৃষকরা কম উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে বাধ্য হবেন। এর ফলে ফলন ব্যাহত হবে…
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্বাতাধীন ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী এই রূপরেখা তুলে ধরা হয়। ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল শনিবার ঢাকা বাদে বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী ২ মে, প্রত্যেকটি জেলা শহরে গণমিছিল হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এই ১৮ এপ্রিল…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের সব দেশে জ্বালানি তেল বা ডিজেলের দাম বাড়ানো হয়েছে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে দেশে এখনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার পর তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্য ও…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন।…

