রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ১২০ জন শিক্ষক আহত হয়েছেন।শনিবার (৮ নভেম্বর) বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন। অনেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আবার কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করতে শাহবাগে অবস্থান নিতে গেলে প্রাথমিকের শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দুপুরে…
Author: TMTV Desk
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম থেকে দশম গ্রেডে আসার কোনো সুযোগ নেই। অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে পড়াশোনার বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। তিনি বলেন, এই মূহুর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়। তবে তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে সরকার কাজ করছে। প্রধান শিক্ষকদের সঙ্গে এই সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আলোচনা পুরোপুরি অচলাবস্থায় চলে যাওয়ায় উপক্রম হয়েছে। খাজা আসিফ বলেন, এই অচলাবস্থা সামনের দিনগুলোতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। তিনি আরও বলেন, আফগানিস্তানের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একমত থাকলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিল না। তিনি আরও বলেন, পাকিস্তান কেবল একটি আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু শেষপর্যন্ত তারাও আশা হারিয়ে ফেলেছেন। পাকিস্তানের অবস্থান দৃঢ় ও স্পষ্ট। তাদের একমাত্র দাবি হলো আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে—তার মাটি…
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা। এর আগে, শনিবার বিকেলে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ওপর সাউন্ড গেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এরপর শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে সেখান থেকেই সারাদেশে কর্মবিরতির ঘোষণা দেন তারা। শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা করেছে। এতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করার দাবি জানান তারা। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত…
কফির কাপে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না হলে যেন দিনটাই শুরু হয় না। কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে বা বন্ধুদের আড্ডায় কফি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই ঘন ঘন কফি পানের অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো? চলুন জেনে নেওয়া যাক। কফির ইতিবাচক দিক কফিতে ক্যাফেইন নামক একটি উদ্দীপক থাকে যা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। এর ফলে সাময়িকভাবে ক্লান্তি দূর হয়, মনোযোগ বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত কফি পান করলে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকি…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়েছেন যে, নতুন বাংলাদেশে ‘মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি’ বা ব্যবসা চলবে না। তিনি বলেছেন, ফ্যাসিবাদী আমলে একটি দল সবসময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি নিয়ে ফ্রেমিং করতো এবং ব্যবসা করতো। শাহবাগ প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। কিন্তু নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির কোনো ব্যবসা চলবে না, এবং জুলাই চেতনা নিয়ে যারা ব্যবসা করতে চাইবে, সেই ব্যবসাও চলবে না। শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে সাদিক কায়েম এসব কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, “জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে…
নামাজে কাতার সোজা রাখা ও গায়ে গা মিলিয়ে দাঁড়ানো কেবল ইবাদতের বাহ্যিক শৃঙ্খলাই নয়, বরং মুসলমানদের হৃদয়ে ঐক্য, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক বাস্তব প্রতীক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই সুন্নাহর প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। হাদিসে মহানবী সতর্ক করেছেন: “তোমরা কাতার সোজা করবে, না হলে আল্লাহ তোমাদের মুখমণ্ডলে (অন্তরে) বিভেদ ঘটিয়ে দেবেন।” (সহিহ বুখারি ৭১৭, সহিহ মুসলিম ৪৩৬) হযরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন: “আমরা নামাজে এমনভাবে দাঁড়াতাম যে, আমাদের একজন তার কাঁধ অপরের কাঁধের সাথে এবং পা অপরের পায়ের সাথে মিলিয়ে রাখত।” (সহিহ বুখারি ৭২৫) ইমাম নববী (রহ.) তার “শরহ মুসলিম”-এ উল্লেখ করেছেন, কাতার সোজা রাখার উদ্দেশ্য…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিকাল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। র্যালিপূর্ব সমাবেশের জন্য কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। মির্জা ফখরুল বলেন, “আজকে দুর্ভাগ্য আমাদের—অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এখন এমন একটা অবস্থা তৈরি করছে যাতে…
ইরানের ওপর ইসরাইলের হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইসরাইল একক সিদ্ধান্তে তেহরানে হামলা চালিয়েছে। মাত্র ৬ মাস পর ইরানে সেই হামলায় মূল দায়িত্বে থাকার কথা স্বীকার করলেন তিনি।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইসরাইল ইরানে প্রথম আক্রমণ করেছিল। ওই হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী। আমি সেই হামলার মূল দায়িত্বে ছিলাম।’ তিনি আরও বলেন, ইসরাইলে ইরানে হামলার প্রথম দিনটি ছিল অত্যন্ত অসাধারণ। কারণ অন্যান্য হামলার তুলনায় সেই দিন ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল। গত ১৩ জুন বিনা উসকানিতে ইরানে হামলা ভয়াবহ হামলা শুরু করে ইসরাইল। হামলার প্রথম দিনই ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী ও অনেক বেসামরিক…
সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই আহ্বান জানানো হয়েছে। ফেসবুক বার্তায় উল্লেখ করা হয়েছে, “ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।” বিভিন্ন ফেসবুক ফটোকার্ডে একটি ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে যে, “সারা বাংলাদেশে একইদিনে নির্বাচন না দিয়ে ৮ দিন ৮ বিভাগে নির্বাচন করার সুপারিশ করেছে সেনাপ্রধান।” উল্লেখ্য, এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী…

