Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। গত সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। ফেসবুক পোস্টে মুহাম্মদ সাঈদ নোমান লিখেছেন, “আমার সংসদীয় আসন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনু ভাইয়ের নাম ঘোষণা করেছে। এবি পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি, মুহাম্মদ সাঈদ নোমান, এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও গৌরবময় নজির স্থাপন করব, ইনশাআল্লাহ।” এবি পার্টির এই প্রার্থীর…

Read More

ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থপ্রদানের বিষয়ে উদ্ভূত বিতর্ক সমাধানের জন্য তারা আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া গ্রহণ করেছে। সংস্থাটি ভারতের বিশাল ব্যবসায়ী গৌতম আদানি নেতৃত্বাধীন এবং ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তির আওতায় সরবরাহকৃত বিদ্যুতের বকেয়া অর্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিবাদে রয়েছে। আদানি গ্রুপের একজন মুখপাত্রের বক্তব্যে বলা হয়েছে, ‘কিছু খরচের উপাদান গণনা ও বিলিংয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তাই উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং তারা দ্রুত, সহজ ও পারস্পরিক উপকারী সমাধানের আশা করছে।’ তবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির…

Read More

দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। কয়েক সপ্তাহ ধরে নাগালের মধ্যে থাকা পেঁয়াজের দাম দুই একদিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। সোমবার পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা বলছেন, দেশে বর্তমানে ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকার কারণে দেশি পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দেয়। ফলে দাম বাড়ছে। অপরদিকে পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরাতেও। বর্তমানে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সোমবার (৩ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৯০ থেকে ১০৫ টাকা পর্যন্ত। এসব পেঁয়াজ আসছে ফরিদপুর, কুষ্টিয়া…

Read More

স্টাফ রিপোর্টার,রাকিবুল ইসলাম রাজশাহী জেলার পশ্চিমাঞ্চলে শিক্ষার প্রতি কিশোর-কিশোরীদের অদম্য উৎসাহের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হলো কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘কিশোরকণ্ঠ মেধা বৃত্তিপরীক্ষা ২০২৫’। শুক্রবার (৩১ অক্টোবর) চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় প্রায় ৩,৫০০ ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরীক্ষায় সফলদের মধ্যে ল্যাপটপসহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের মনে নতুন স্বপ্ন সৃষ্টি হয়েছে। এই পরীক্ষা মোহনপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলার ছয়টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলো হলো: গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজ, শাহ সুলতান (রহ.) কামিল মাদ্রাসা, কাকনহাট উচ্চ বিদ্যালয়, মুণ্ডমালা কামিল মাদ্রাসা, সরকারি আব্দুল করিম সরকার কলেজ…

Read More

স্টাফ রিপোর্টার, রাকিবুল ইসলাম  রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ জনাব মেজর আলী বিশ্বাস আবারও ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৫৮৬৬/২০২৫–এর আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়। এ সংক্রান্ত নির্দেশনা ২৮ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা হয়। স্মারক নং ০৫.৪৩.৮১৫৩.০০০.০৬.০০৭.২৫-১৬৩৩ অনুসারে, জেলা প্রশাসক রাজশাহীর কার্যালয় (স্থানীয় সরকার শাখা) থেকে ২৭ অক্টোবরের প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের অনুমতি প্রদান করে। মেজর আলী বিশ্বাস দায়িত্বে থাকা সময়ে মৌগাছি ইউনিয়নের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্বে…

Read More

স্টাফ রিপোর্টার,রাকিবুল ইসলাম : রাজশাহীর মোহনপুরে সকাল ৬টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। ট্রাকের চালক ও হেলপার পলাতক । পুলিশ যানবাহন জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার কালিতলা ময়দা মিলের পাশের রা।স্তায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোহনপুর বাজারের দিক থেকে ময়দা মিলের উদ্দেশ্যে একটি ট্রাক দ্রুতগতিতে চলছিল। একইসঙ্গে হাজরাপাড়া গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল। হঠাৎ মুখোমুখি হওয়ায় দুই যানের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি সঙ্গে সঙ্গে আগুন ধরে ফেটে পড়ে। এতে…

Read More

স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম ।। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুততম বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা শাখা আজ (২৮ অক্টোবর, ২০২৫) এক বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সভা আয়োজন করে। রাজশাহীর মোহনপুরে এই কর্মসূচি বিকাল ৪.৩০ টার দিকে শুরু হয়ে বিকেল ৫.৩০টায় শেষ হয়, যাতে শতাধিক জামায়াতপন্থী নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এই ঘটনা ‘ট্র্যাজেডি দিবস’ হিসেবে স্মরণীয় করে তোলা হয়েছে, যা শেখ হাসিনা অবৈধ  সরকারের ‘অন্যায় শাসনের’ প্রতীক হিসেবে চিহ্নিত। সভায় বক্তারা হাসিনা সরকারের অর্থনৈতিক লুটপাট, বিশেষ করে ৪ হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ তুলে ধরেন এবং জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। সভার…

Read More

রাকিবুল ইসলাম ,স্টাফ রিপোর্টারঃ সরকারি নির্দেশনা অমান্য করে অনুমোদন ছাড়াই রাজশাহীর মোহনপুরের ওষায়ের হাটরা বিলে গভীর নলকূপ ডিপ টিউবওয়েল স্থাপন করেছে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি। এঘটনায় পাশের ডিটিডব্লিউ এর সংযোগকৃত ডিপ টিউবওয়েলের পরিচালক আব্দুস সালাম নামের ব্যক্তি উপজেলা সেচ কমিটি ও বিএমডিএ এর কর্তপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ওষায়ের হাটরা জে.এল.-১৯ মৌজায় দীর্ঘদিন যাবৎ থেকে ডিটিডব্লিউ এর সংযোগকৃত গভীর নলকূপ ডিপ টিউবওয়েল পরিচালনা করে আসছিলেন আব্দুস সালাম নামের এক ব্যক্তি। কিন্তু হঠাৎ করে গত ২৭ অক্টোবর ভোর থেকে আব্দুস সালামের আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যে তার ডিপ টিউবওয়েল এর পাশে সরকারি…

Read More

গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার ভোররাতে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় কামাল সরকারের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। গুদামে রাখা প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের ঝুট পুড়ে গেছে বলে জানিয়েছেন ঝুট গুদাম মালিক কামাল সরকার।

Read More

বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের গৌরব ছড়িয়ে দেওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হাফেজ ত্বকি জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। দেশে-বিদেশে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য। তার উস্তাদ ও মারকাযুত…

Read More