তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানো নিয়ে ১০ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি শুরু হয়। গত ৬ নভেম্বর এই আপিলের ৯ম দিনে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার আগে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরও আগে পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ…
Author: TMTV Desk
মুক্তি প্রতীক্ষায় ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। সদ্য মুক্তি পেয়েছে ছবির প্রমোশনাল মিউজিক ভিডিও, আর তাতেই যেন আগুন ধরেছে দর্শকদের মনজুড়ে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর রিমেক সংস্করণে একেবারে নতুন, লাস্যময়ী এবং গ্ল্যামারাস রূপে হাজির হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। তার চোখের চাহনি, মায়াবী নাচের ভঙ্গি আর রেট্রো সাজসজ্জা যেন একসঙ্গে ফিরিয়ে এনেছে বাংলা সিনেমার স্বর্ণযুগের ছোঁয়া। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মূল গানে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি লতা মুঙ্গেশকর ও কিশোর কুমার। এবার নতুন সংস্করণে গেয়েছেন সৌম্য ঋত ও নবাগতা শ্রুতি, সংগীতায়োজন করেছেন রাহুল সরকার। ভিডিওটিতে দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা…
বিপিএলে পাঁচ দল নিশ্চিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, চার বিদেশির পরিবর্তে এবারের বিপিএলে একাদশে দেখা যাবে তিন বিদেশিকে। তবে সেই গুঞ্জন সত্য নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, দল কমলেও একাদশে চার বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়ছে, প্রতিটি দল রিজার্ভ ক্রিকেটারসহ ২২ সদস্যের স্কোয়াড ম্যাচে নামতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবে ১২ টিম অফিশিয়ালসও। দীর্ঘ ১২ বছর পর এবার নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী ২১ নভেম্বর বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে। বিপিএলের সর্বশেষ কয়েকটি আসরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। এবারের বিপিএলে অংশ…
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন তিনি। মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে ফারুক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে নিহত মতিউর ইসলামের (৫৫) মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মতিউর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার হারিয়াবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি ছেলে ফারুককে নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামে রসুন বপনের কাজে…
এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর আদালত ভবনটি দ্রুত খালি করা হয়। উপস্থিত সবাইকে পেছনের…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে। আমাদের ধারণা, এই ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগের লোকজনই রয়েছে। তিনি বলেন, ডেমরা এলাকা থেকে একজনকে হাতেনাতে ধরা হয়েছে, যার বাড়ি গোপালগঞ্জে। এছাড়া ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাসচালককে পুড়িয়ে মারা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তারা সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে।” মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় কুমিল্লা চৌদ্দগ্রাম কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, দেশে…
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমি গামছা (তার দলের প্রতীক) নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল, তারা যদি ভোট দিতে না পারে, আমি নির্বাচনে যাব না।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ। গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণউচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। যখন সবাই পাকিস্তান…
আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজনকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরে লকডাউন ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রোরেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বাসে আগুন দেয় এজন্য রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে।…
দেশজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। উত্তরাঞ্চলের জেলা রাজশাহীতেও পড়তে শুরু করেছে হালকা শীতের ছোঁয়া। রোববার (৯ নভেম্বর) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) রাত থেকে আগামী শনিবার (১৫ নভেম্বর) পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। একই সময়ে দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের…
পদ্মা নদীর চারটি চরে ‘অপারেশন ফাস্ট লাইট’ চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী জেলার পদ্মার চর থেকে ১৪ জন, নাটোর থেকে ২০ জন, পাবনা থেকে ২৪ জন এবং কুষ্টিয়া থেকে ৯ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী রেঞ্জের ডিআইজির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সম্পর্কে গণমাধ্যমকে জানানো হয়। এর আগে শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত পুলিশ, র্যাব ও এপিবিএনের প্রায় ১ হাজার ২০০ জন সদস্য কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী পদ্মার চরে অভিযান পরিচালনা করেন। সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন,…

