অনাবাদি জমি চাষের আওতায় আনার নির্দেশ | পর্যায়ক্রমে সৌরবিদ্যুতে যাবে ডিপ টিউবওয়েল বরেন্দ্রের কৃষি শুধু পানির ওপর নির্ভরশীল নয়, সেই পানি কতটা পরিকল্পিতভাবে কৃষকের জমিতে পৌঁছাচ্ছে—তার ওপরও নির্ভর করছে এ অঞ্চলের কৃষির ভবিষ্যৎ। তাই সেচ ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)। তাঁর নির্দেশ, পানির অভাবে কোনো জমি অনাবাদি পড়ে থাকবে না; কৃষকের প্রয়োজন অনুযায়ী সেচের পানি নিশ্চিত করে পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে। রোববার (৬ সেপ্টেম্বর) রাজশাহী, গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়…
Author: TMTV Desk
নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার চাইনিজ চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর। অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা এসব তথ্য জানান। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন ল্যাভেন্ডার ফ্যাশনের চাইনিজ চেয়ারম্যান। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে বিএড ও এমএডসহ আধুনিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শুধু প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করালেই হবে না; সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। এজন্য বিএড ও এমএড প্রোগ্রামের কারিকুলামকে আরও আধুনিক, সময়োপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর খিলখেতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মিলনায়তনে ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিএড ও এমএড শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা যে পদ্ধতি ও সিলেবাসে পড়াশোনা…
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত সিএনজি চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর এলাকার নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতাররা ভুয়া ডিজিএফআই পরিচয়ে…
চৌধুরী মাহবুব, চট্টগ্রাম: বয়স কম দেখিয়ে নিয়োগ, ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে পদোন্নতি, তদবিরের জোরে ডিঙিয়ে যাওয়া জ্যেষ্ঠতা— এসবের মধ্য দিয়েই ধাপে ধাপে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) শীর্ষ পদে পৌঁছেছেন একজন কর্মকর্তা। যিনি নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করেও চাকরি পেয়েছেন। শুধু তাই নয়, জমি ব্যবহারের ছাড়পত্র অনুমোদন থেকে ভবন নির্মাণের অনুমতি— প্রতিটি ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। অভিযুক্ত সেই কর্মকর্তা হলেন সিডিএর ভারপ্রাপ্ত উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী। তবে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করেও কীভাবে তিনি চাকরি পেলেন, আর কীভাবেই বা পার পেয়ে গেলেন একের পর এক অনিয়মের অভিযোগ থেকে— এ প্রশ্নে এখন তোলপাড়…
নিষিদ্ধ সংগঠনের মিছিলের আয়োজক হিসেবে সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ–কমিশনার নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে একটি পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। সিফাত আব্দুল্লাহর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি জানান, সিফাতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক…
নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুরের গাছায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। তার বক্তব্য ও কথাবার্তায় কার্যক্রম নিষিদ্ধ একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ হওয়ায় তাকে আটক করে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ গ্রেফতার কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ।…
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: পুঠিয়ার দীঘলকান্দী ও বানেশ্বরে সকালেই মাদকবিরোধী অভিযান। আটক চারজনকেই দেওয়া হয়েছে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন—বানেশ্বরের সিকান্দর আলীর ছেলে নাসির আলী, খুটিপাড়ার নকির উদ্দিনের ছেলে মেহেদী হাসান, দীঘলকান্দীর আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান রনি এবং খুটিপাড়ার মো. হামিদের ছেলে রফিকুল ইসলাম। পুঠিয়া উপজেলা…
পুলিশ-ডিবির পরিচয়ে প্রতারণা; চারঘাটে এক মাসে অর্ধশতাধিক অভিভাবকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ আপনার ছেলে মাদক ব্যবসায়ীদের সাথে আটক হয়েছে। মামলা হলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অচেনা নম্বর থেকে এমন ফোন। ওপাশে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া ব্যক্তি। বিশ্বাসযোগ্যতা তৈরিতে শোনানো হচ্ছে পুলিশের ওয়্যারলেস, গাড়ির সাইরেন কিংবা সন্তানের কান্নার শব্দ। এরপর মামলা থেকে সন্তানকে বাঁচাতে দ্রুত বিকাশ বা নগদে টাকা পাঠানোর চাপ। রাজশাহীর চারঘাটে এমন অভিনব কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। গত এক মাসে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিত্তশালী পরিবারের দেড় শতাধিক অভিভাবককে ফোন করেছে চক্রটি। তাঁদের মধ্যে…
রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা, নেটওয়ার্কিং ও বাস্তব সুযোগ তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট ২০২৬। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ সামিটের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম এবং এইচআর দ্য মিডিয়েটরের সহযোগিতায় এ আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “কানেক্টিং অ্যাম্বিশন উইথ অপরচুনিটি”। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামিটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইচআর পেশাজীবী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা ও অ্যালামনাইরা যুক্ত হন। পাশাপাশি বিশ্বের ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনলাইনে অংশ নেন। সামিটে আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির…

