রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় মঞ্জুরুল ইসলাম নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আসলামকে উদ্ধার করে…
Author: TMTV Desk
ইরান যুদ্ধ যদি সফলভাবে শেষ করা যায় তাহলে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা ও সামরিক অবকাঠামো কমিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটির সামরিক ও গোয়েন্দা মহলে নিরব আলোচনা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটে। এরপর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে মার্কিনিরা। ওই অঞ্চলে তারা স্থায়ী ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র স্থাপন করে। এর লক্ষ্য ছিল যুদ্ধ ও অন্যান্য দেশে হামলা করা। মার্কিন সেনারা তখন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইরান, ইয়েমেন এবং লিবিয়াতে যুদ্ধ করেছে। তবে ওই সময় মধ্যপ্রাচ্যের এসব স্থাপনায় উল্লেখযোগ্য হামলা হয়নি। কিন্তু ইরান…
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) এবং ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর সাইফুল কমিশনারের বাড়ির সামনে মহাসড়কের ঢাকাগামী লেনের ইউটার্নে দুর্ঘটনাটি ঘটে। নিহত মার্জিয়া খাতুন ভ্যানগাড়ির পেছন থেকে অসাবধানতাবশত পড়ে গেলে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, ভোর সাড়ে ৫টার…
আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি…
নিজস্ব প্রতিবেদক,খুলনাঃ খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব তহবিলের সম্ভাব্য আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লক্ষ ১৭ হাজার টাকা। অনুরূপভাবে সরকারি অনুদান দ্বিতীয় অংশে ধরা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা। উন্নয়ন খাতে বিশেষ প্রকল্পে ৭৯ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিগত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমত্রা ছিলো ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা সংশোধিত…
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সাপ্লাই চেইন বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে তা নির্ধারিত নয়। এটি পূর্ণকালীন চাকরি এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি থাকতে হবে। প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার…
রাজধানীর ভাটারা ও বাড্ডা থানার পৃথক দুই মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান (৫২) ও তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সেলিম প্রধানকে আদালতে হাজির করে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জ্যোতির্ময় মন্ডল। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদী চাকরির স্থলের পানির ফিল্টারের জরুরি সার্ভিসের কাজে যাওয়ার সময় নতুন…
রাজশাহীতে পাঁচ বছরে ৪০ নৌদুর্ঘটনা, মৃত্যু অন্তত ৫৭; ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী, লাইফ জ্যাকেট নেই; নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা! নিজস্ব প্রতিবেদনঃ পদ্মা—রাজশাহীর মানুষের কাছে শুধু একটি নদীর নাম নয়; এটি নগরবাসীর আবেগ, বিনোদন আর জীবিকারও অংশ। বিকেল নামলেই টি-বাঁধ, শ্রীরামপুরসহ পদ্মাপাড়ে জমে মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসেন, কেউ ওঠেন ভ্রমণ নৌকায়, কেউবা নদীতে নামেন গোসল করতে। জেলেদের কাছে আবার এই নদীই জীবিকার প্রধান অবলম্বন। অথচ সেই চেনা পদ্মাই বর্ষায় হয়ে উঠছে ভয়ংকর। তীব্র স্রোত, ঘূর্ণাবর্ত, অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকা, পর্যাপ্ত লাইফ জ্যাকেটের অভাব এবং মানুষের অসচেতনতায় বারবার ঘটছে দুর্ঘটনা। আর প্রতিটি দুর্ঘটনার পর নদীর পাড়ে শোনা যাচ্ছে…
আবুল কালাম আজাদ পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কৃষি সমৃদ্ধ অঞ্চল রাজশাহী পুঠিয়ায় চলতি মৌসুমে পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকদের ক্ষোভ থেকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া-বানেশ্বর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও আন্দোলন করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি সারের কৃত্রিম সংকট নিরসন ও সরকারি নির্ধারিত মূল্যে সার পাওয়ার দাবিতে ৭ সেপ্টেম্বর সোমবার পুঠিয়া বানেশ্বর হাইওয়ে আজ সকাল সাড়ে দশটায় থেকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও দূরপাল্লার যাত্রীরা। আন্দোলনরত কৃষকদের অভিযোগ, জমি প্রস্তুত ও ফসল রোপণের এই সংকটময় সময়ে ডিলাররা সারের…
মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় প্রধান ধর্মীয় ব্যক্তি, সহকারী ধর্মীয় ব্যক্তি এবং সেবা ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আলাদা হারে মাসিক সম্মানির ব্যবস্থা রাখা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। নীতিমালা অনুযায়ী, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা ৩ ক্যাটাগরিতে সম্মানী পাবেন। প্রথম ক্যাটাগরিতে রয়েছেন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজক বা পালক। প্রধান ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচনা করে তাদের মাসে ৫ হাজার…

