ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গে ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।’ নির্বাচনের পোস্টার নিয়ে ইসি সচিব বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপে হতে পারে।’ ভোট ইস্যুতে তিনি বলেন, ‘উপজেলা ভিত্তিক হিসেব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’ এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল…
Author: TMTV Desk
বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় ধাপে ধাপে কয়েকবার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় জনগণের দুর্ভোগ ও সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, “তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করছে। তারা নির্বাচনের আগে মদিনা সনদে দেশ চালানোর কথা বলেছে,…
আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহারের আহ্বান জানান। আজ সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে সকাল ১১টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তি স্থাপন করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি বলেন,…
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও তার বাবা-মাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। সিফাত আব্দুল্লাহর আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি সাংবাদিকদের বলেন, আমরা সিফাতের জামিন চেয়েছিলাম; কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের যে বক্তব্য বা গালাগালের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো…
বাবা-মার অবহেলা রোধে কড়া বার্তা দিয়ে এবং পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাবা-মার সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনা আমাদের আত্মাকে ভেঙে দেয়। এই বাস্তবতায় তিনি বাবা-মার ভরণপোষণ আইন আরও কঠোর করার পাশাপাশি চার দফা সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। একই সঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের আয়াতের উদ্ধৃতি দিয়ে রুমিন ফারহানা বলেন, “তোমরা আমার ইবাদত করো এবং তোমার পিতা-মাতার খেদমত করো। যদি তাদের একজন কিংবা উভয়ই তোমার বেঁচে থাকা অবস্থায় বার্ধক্যে…
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ ফজলুল করিম সেলিম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার মতে, শেখ সেলিম এখন আওয়ামী লীগের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। তাই শেখ হাসিনার অনুপস্থিতিতে শেখ সেলিমই দলীয় সভাপতির দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে নিজের দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময়…
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলা হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। জেলা শহরের ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, দুপুরে ডিম ও পাউরুটির প্যাকেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার পর দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ বোধ করে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দুজন ছেলে ও ৯ জন মেয়ে। দুজন পঞ্চম, ছয়জন চতুর্থ ও তিনজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনার পর বিদ্যালয়ের খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের (গাক) গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদ উল্লেখবিহীন খাবার প্যাকেট খুঁজে পান প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া…
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই নতুন বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি মিছিল, শোডাউন, হেলিকপ্টারের ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারের ওপরও কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা এবং নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে নতুন বিধিমালায় সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।আচরণবিধি লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে। একই সঙ্গে…
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। তবে পরবর্তী দিনগুলোতে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।সকালে রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এ চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে। জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে। রাজধানীর নয়াপল্টন শাখায় (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) টাকা তুলতে আসেন শারমিন জাহান। তিনি গত ৩ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করেছিলেন। তবে সন্তান অসুস্থ হওয়ায়…
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে পরবর্তী চ্যালেঞ্জ শুধু সংযোগ বাড়ানো নয়, বরং সেবার মান, সাশ্রয়, নির্ভরযোগ্যতা ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা। ডিজিটাল সংযোগের মাধ্যমে নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং দেশের যেকোনো প্রান্তের মানুষকে প্রযুক্তির সুফল পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘৩৭তম এপিটি ওয়্যারলেস গ্রুপ (এডব্লিউজি-৩৭)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বড় ও দ্রুত পরিবর্তনশীল টেলিযোগাযোগ বাজার রয়েছে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৯ কোটি ১০ লাখ মোবাইল সংযোগ এবং প্রায় ১০ কোটি…

