রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা’র উদ্যোগে আজ সকাল ১০ টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠানে অংশ নেন। পরে বর্ণিল সাজে সজ্জিত একটি শোভাযাত্রা মোহনপুর উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয়…
Author: TMTV Desk
সিরিয়াল ও দূরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়ায় মিলবে সেবা হাসপাতালে রোগী নিয়ে ছুটে আসা স্বজনদের কাছে অ্যাম্বুলেন্স সেবা অনেক সময় হয়ে ওঠে আরেক ভোগান্তির কারণ। জরুরি মুহূর্তের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রোগী ও স্বজনদের হয়রানি এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্সের জট—দীর্ঘদিনের এসব অভিযোগের অবসানে এবার উদ্যোগ নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) কর্তৃপক্ষ। বেসরকারি অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে হাসপাতাল চত্বরে ‘রামেকহা অ্যাম্বুলেন্স সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেন্টারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তত্ত্বাবধানে নিবন্ধিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও চালকদের তালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সগুলো সিরিয়াল অনুযায়ী এবং রোগীর গন্তব্যের দূরত্ব বিবেচনায়…
এক বৃষ্টিতে বদলে গেল রাজশাহীর চিত্র দীর্ঘদিনের খরায় ফেটে চৌচির হয়ে আসছিল আমনখেত। ধানে ফুল আসার গুরুত্বপূর্ণ সময়ে জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে বাড়ছিল সেচের ওপর নির্ভরতা। বাড়ছিল উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তাও। এমন সময়ে বুধবার ভোরের টানা বৃষ্টি যেন কৃষকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির পানিতে আমনখেতে ফিরেছে প্রয়োজনীয় আর্দ্রতা, কমেছে সেচের চাপ। ভালো ফলনের আশায় স্বস্তি ফিরেছে কৃষকের মুখে। তবে কৃষকের সেই স্বস্তির বৃষ্টি রাজশাহী নগরে এসে রূপ নিয়েছে দুর্ভোগে। কয়েক ঘণ্টার টানা বর্ষণে নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি তলিয়ে যায় পানিতে। কোথাও কোথাও হাঁটুপানি জমে ব্যাহত হয় যান চলাচল। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও স্বজনসহ সাধারণ পথচারীদের পড়তে…
প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে দাফতরিক কাজ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সূত্রে জানা যায়, মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে অংশ নেবেন। উল্লেখ্য, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ঘিরে সাভার-আশুলিয়া ও ঢাকার গুরুত্বপূর্ণ সড়কপথে যানজট ও ভোগান্তি কমাতে চালু হলো ৩ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু। টোলমুক্ত এ দুটি সেতু দিয়ে যানবাহনের পাশাপাশি পথচারীরাও চলাচল করতে পারবেন। মূল উড়ালসড়কের নির্মাণকাজ চলাকালে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে সেতু দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকার আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে সেতু দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই যান চলাচলের জন্য সেতু দুটি খুলে দেওয়া হয়। টোল নেই, থাকছে উচ্চতার সীমা সংশ্লিষ্টরা জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে সংশ্লিষ্ট এলাকায় যাতে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন…
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪ হাজার ২১৬ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সর্বশেষ এ তথ্য জানিয়েছে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ)। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চিতওয়ানে। সেখানে ৩৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর নওয়ালপারাসি ইস্টে ২১৮, নওয়ালপারাসি ওয়েস্টে ২০৮ এবং নুওয়াকোটে ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগের সূত্রপাত হওয়া রাসুয়ায় প্রাণহানি হয়েছে ১২৭ জনের। এ ছাড়া গোরখা, ধাদিং ও তানাহুন থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১ হাজার ২৫২টি মরদেহের মধ্যে মাত্র ৯৫ জনকে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব…
বেশি দিন আগের কথা নয়, কিছুদিন আগেও স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগের অভাব এবং মানসিক ক্লান্তির মতো বিষয়গুলোকে বয়স বৃদ্ধির প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে ২০-৩০ বছরে পা রাখা তরুণদের মধ্যেও এ ধরনের সমস্যাগুলো হরহামেশাই দেখা যাচ্ছে। অনেকে রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরও মানসিক ক্লান্তি অনুভব করেন, ছোট ছোট সাধারণ বিষয়গুলোও ভুলে যান এবং মিটিংয়ে মনোযোগ দিতে সমস্যা হওয়া বা আগের মতো অল্প সময়ের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারেন না―এমন অভিযোগও শোনা যায়। এসব সমস্যাগুলোকে বলা হয় ‘ব্রেইন বার্নআউট’। বর্তমান জীবনযাত্রা মস্তিষ্কের ওপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে ভারতের নয়ডার ফোর্টিস হাসপাতালের নিউরোলজিস্ট ডা. নেহা পণ্ডিতা বলেন,…
বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের ২০৪ টাকা দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বুধবার (২ সেপ্টেম্বর) এই নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের কারণে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ক্রেতাদের আগের চেয়ে ৫ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে সয়াবিনের দাম বাড়লেও পাম অয়েলের মূল্যে কোনো পরিবর্তন করা হয়নি; এটি আগের দামেই অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজার, আমদানির খরচ এবং দেশীয় বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার সয়াবিন তেলের নতুন এই দাম ঠিক করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে সয়াবিন…
আবুল কালাম আজাদ পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর হাটে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য ও হাটের জায়গা দখলের উৎসবে সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এশিয়ার অন্যতম বৃহৎ আমের হাট ও উত্তরাঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই হাটে এখন নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে ফুটপাত ও হাটের জায়গা দখলের প্রতিযোগিতা। একই সাথে দীর্ঘদিন ধরে বণিক সমিতির নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জবাবদিহী মূলক কোনো অভিভাবক নেই বললেই চলে। সরেজমিনে বানেশ্বর হাট ঘুরে দেখা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়ক এবং সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী শতাধিক দোকানপাট। তাছাড়া হাটের জায়গা স্থানীয়…
তুরস্কের ইস্তাম্বুলের উপকূলে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজের ১০ নাবিকের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও তুরস্কের বিভিন্ন সংস্থার সদস্যরা নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালান। এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে তুরস্কের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রায় ১১ মিনিট পর ১০ নাবিক থাকা একটি জাহাজ ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও অন্যান্য জরুরি সেবার কর্মীরা কাজ করছেন। তল্লাশি অভিযানে ১৮টি জাহাজ, পাঁচটি হেলিকপ্টার, দুটি ড্রোন, একটি বিমান এবং পানির নিচে অনুসন্ধানের জন্য বিশেষ সরঞ্জামসহ একটি নৌযান মোতায়েন…

