Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের পুলিশ প্রধানকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় বর্তমান সরকার মানুষের…

Read More

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় সরকারিভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১৬ জন নিহত, আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের মাঝে সর্বমোট ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলার ১২ জন নিহত পরিবারের মাঝে ৫ লাখ করে ৬০ লাখ টাকা এবং আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। বিআরটিএর পরিচালক ও  ট্রাস্টি বোর্ডের সচিব…

Read More

আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সাদপন্থিদের সঙ্গে আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।  অপরাধ চিত্রে ইতিবাচক পরিবর্তন ও ২০২৫ সালের তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত সমন্বিত ও কেন্দ্রীয়ভাবে আপডেট করা তথ্যের ভিত্তিতে দেশের অপরাধচিত্র আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নয়ন নিশ্চিত…

Read More

২০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এর আগে এটি গত বুধবার থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছে। দানবাকৃতির এ রণতরীটি দেখার জন্য অনেক মানুষই থাইল্যান্ডের সমুদ্রের তীরে দাঁড়িয়েছিলেন। তবে রণতরীটির অবস্থা দেখে তারা অবাক হয়েছেন। আগের ছবিতে যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন ছিল ঝকঝকে। সেখানে বর্তমানে এটি বাহ্যিক অবস্থা বেশ শোচনীয়। রণতরীটির নিচের দিকে রঙ ওঠে বড় আকারের মরিচা ধরেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আব্রাহাম লিংকন তার বাড়ি সান দিয়েগো থেকে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে। এরপর থেকে এটি ২৮৬ দিন ধরে সমুদ্রে আছে।…

Read More

জনগণের ভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চে এনসিপি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘১১ দলীয় ঐক্যের ব্যানারে আগামী ৫ সেপ্টেম্বর আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নিয়েছি। সে লং মার্চ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ কীভাবে হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের একটি মিটিং ছিল। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তাদের সকল…

Read More

উন্নয়নকাজে বদলের অপেক্ষা, কমবে জনদুর্ভোগ; কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা‎ রাকিবুল ইসলাম, ‎মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এগিয়ে চলছে রাজশাহীর মোহনপুর ও তানোর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়নকাজ। মোহনপুর উপজেলার সইপাড়া থেকে তানোর উপজেলার গোল্লাপাড়া সীমানা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কটি প্রশস্ত ও শক্তিশালীকরণের কাজ চলমান রয়েছে। সড়কটির কাজ শেষ হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। ‎ ‎দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ, ভাঙন, সরু সড়ক ও দুর্বল অংশ থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে। বিশেষ করে…

Read More

কুষ্টিয়া প্রতিনিধিঃ  কুষ্টিয়ার কুমারখালীতে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ তাহাজুদ্দিন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া  শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এইচ, এম, শফিকুল ইসলাম  এক জনাকীর্ন আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া  শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী মোঃ আব্দুল মজিদ। ​মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা…

Read More

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার অ্যাজমা জটিলতা নিয়ে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী আব্দুল মালেক। হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই…

Read More

ময়মনসিংহের ত্রিশালে সড়কে আবারও ঝরল প্রাণ। বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ গেল দুই যাত্রীর ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সকালে ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজি। এ সময় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং এর কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনায় সিএনজির অজ্ঞাতপরিচয় এক পুরুষ যাত্রী (প্রায় ৩৫) ও এক…

Read More

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেন সংস্কারকাজের সময় উদ্ধার করা হয়েছে ৩৩৪ রাউন্ড তাজা গুলি। ​রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেন খননকালে শ্রমিকরা এসব গুলির সন্ধান পান। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিলা স্কুলের দেয়াল ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকদের নজরে আসে মাটির গভীরে থাকা ধাতব বস্তু। পরে মাটি সরিয়ে সেখানে সারিবদ্ধ ও কুণ্ডলী পাকানো অবস্থায় বিপুল পরিমাণ গুলি দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে এবং গণনায় মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়। ​উদ্ধার হওয়া এসব…

Read More