মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে বড়াল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। নদীর পানির চাপ বাড়ায় চারঘাট স্লুইসগেটের এক পাশে সামান্য ভাঙন দেখা দিয়েছে। ভাঙনস্থলের পাশেই রয়েছে একটি মন্দির। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভাঙন আরও বিস্তৃত হয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বড়াল নদীর পানি বেড়ে চারঘাট স্লুইসগেটসংলগ্ন নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। নদীর স্রোত ও পানির চাপের কারণে স্লুইসগেটের পাশের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভাঙনটি ছোট আকারে থাকলেও পানি আরও বাড়লে পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, নদীর…
Author: TMTV Desk
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) ঃ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এম এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুর্গাপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকরা যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার কিনতে পারেন এবং কোনো ব্যবসায়ী বা ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারেন, সে লক্ষ্যে বাজারে নিয়মিত তদারকি…
জিআই স্বীকৃতির পর বাড়ছে পরিচিতি, হাজারো পরিবারের জীবিকার সঙ্গে জড়িত মিষ্টি পান রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ পেরিয়ে পানের ভালো ফলন হয়েছে। একই সঙ্গে বাজারে পানের দামও বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে পানচাষিদের মধ্যে। দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী অর্থকরী ফসল হিসেবে পরিচিত মোহনপুরের মিষ্টি পান এখন দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশের বাজারেও পরিচিতি পাচ্ছে। মোহনপুরের মিষ্টি পান’ ২০২৩ সালের ৩১ আগস্ট ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এ পানের পরিচিতি ও বাজার চাহিদা আরও বেড়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা মোহনপুরের বিভিন্ন হাট-বাজারে এসে পান সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে…
জয়পুরহাটে ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার নিজস্ব প্রতিবেদনঃ র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র্যাব-৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ ডাকাত দলের অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে…
ইনোভেট টু মার্কেট’ প্রত্যয়ে রাজধানীর নভোথিয়েটারে শুরু হলো প্রযুক্তি মেলা রুয়েট প্রতিনিধিঃ তরুণ প্রজন্মের মেধা আর প্রযুক্তির মেলবন্ধনে দেশের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনে নিজেদের উদ্ভাবনী চমক নিয়ে হাজির হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। এদিন মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং তাদের উৎসাহ জোগান রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বাজারমুখী উদ্ভাবনের সেতুবন্ধন ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান,…
ফগার স্প্রে-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা; নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান নিজস্ব প্রতিবেদনঃ ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এবার শুধু মশা নিধন নয়, পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকেও সমান গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে শনিবার থেকে নগরীতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম, ফগার স্প্রে ও জনসচেতনতামূলক প্রচার। নগরীর বিভিন্ন এলাকায় র্যালি ও লিফলেট বিতরণের পাশাপাশি রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার পর নগরীতে র্যালি বের করা হয়। পরে দুপুরে রাজশাহী…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচার এবং অত্র এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর দুপুর আড়াইটার দিকে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশে এ মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয়রা, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় পিটিয়ে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেন হত্যার ঘটনার সুষ্ঠু বিচার এবং আমিনবাজারের বিভিন্ন এলাকা মাদকমুক্ত করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধন থেকে আমিন বাজার পুলিশ ক্যাম্পের কিছুসংখ্যক পুলিশ সদস্য ও স্থানীয় প্রভাবশালী চক্রের প্রত্যক্ষ ও…
মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে জটিল হয়ে উঠছে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দ্রুত অগ্রগতিতে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার পর কৌশলগত কয়েকটি দ্বীপের দিকে এগিয়ে গেছে হুথিরা। এতে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে তাদের প্রভাব আরও বেড়েছে। হুথিদের এই অগ্রগতি শুধু ইয়েমেনের যুদ্ধকেই নতুন মাত্রা দেয়নি, বরং সৌদি আরবের নিরাপত্তা, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় সৌদি আরব এখন লোহিত সাগরের নৌপথের ওপর বেশি নির্ভরশীল। মোখা দখল, কৌশলগত দ্বীপের দিকে অগ্রসর ১০ সেপ্টেম্বর ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার পর লোহিত সাগরের উপকূল ধরে…
বাংলাদেশ ব্যাংক ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফিন্যানশিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন…

