বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬০। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, যার স্কোর ১৬৯।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়। বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার স্কোর ১৬৭। ১৬৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় চতুর্থ স্থানে ১৬৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভিয়েতনামের শহর হো চি মিন সিটি। ১৬২ স্কোর নিয়ে ইরাকের রাজধানী বাগদাদ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। একটি…
Author: TMTV Desk
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল (মঙ্গলবার) ঘোষণা করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটর। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি…
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, যা এখন শেষ পর্যায়ে। নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করেছে।রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের…
সৌদি আরবের তেল পরিবহন ব্যবস্থায় হামলার পেছনে সম্ভবত ইরান জড়িত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে। শনিবার আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরান থাকার সম্ভাবনাই বেশি। শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলে থাকা ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আঘাত হানে। এতে কয়েকজন আহত হন এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি সরকার জানিয়েছে, আপাতত তারা পাল্টা ব্যবস্থা নেবে না। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বাগদাদকে আরও হামলা ঠেকানোর সুযোগ দিতে রিয়াদের প্রতি আহ্বান জানানোর পর…
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করতে হবে। এসময় জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, এ সরকার জনগণের সরকার,…
অন্ধকার নিঝুম ঘরে একা শুয়ে থাকা আর কপালে যেন ড্রিল মেশিন দিয়ে তীব্র ব্যথার অনুভূতি—মাইগ্রেনে আক্রান্ত কোটি কোটি মানুষের কাছে এটি এক অতি পরিচিত নরকযন্ত্রণা। দৈনন্দিন কাজকর্ম, চাকরির স্থায়িত্ব, পারিবারিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ওপর অক্ষম করে দেওয়ার মতো এই শারীরিক অবস্থা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বিবিসি বাংলার একটি বিশেষ স্বাস্থ্য প্রতিবেদনে উঠে এসেছে যে, বিশ্বজুড়ে প্রতি সাতজনের মধ্যে অন্তত একজন মানুষ (প্রায় এক বিলিয়নেরও বেশি) মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। তবে এই যন্ত্রণাদায়ক রোগের প্রধান শিকার নারীরা; পুরুষদের তুলনায় নারীদের মাইগ্রেনে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় তিন গুণ বেশি। এটি কেবল সাধারণ কোনো মাথাব্যথা নয়, বরং মস্তিষ্ককে পরিবর্তনের প্রতি অতি-সংবেদনশীল করে তোলা…
অধিকৃত পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারী প্রায় ২৫০ ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের নিরাপত্তার আওতায় তারা সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করেন। ১৯৬৭ সালের একটি ‘স্ট্যাটাস কো’ চুক্তির আওতায় আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের অনুমতি রয়েছে। তবে সেখানে তাদের প্রার্থনা করা বা ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। মসজিদটির ব্যবস্থাপনা ও সেখানে প্রবেশের নিয়ম নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের কর্মকাণ্ডও এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে।…
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাহ্সিনা রহিম আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। অধ্যাপক ড. তাহ্সিনা রহিম দুই ছেলে, অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. তাহ্সিনা রহিম ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি…
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আসিফ নজরুল ‘খুব ভালো মানুষ না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া আসিফ নজরুলের ‘একটি ছাগল খাওয়া উচিত হয়নি’ উল্লেখ করে ‘সামনে সুযোগ পেলে আরও একটা’ খাবেন বলেও মন্তব্য করেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা এবং এরপর তার ছোট…
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ৩৬ জন জেলা প্রশাসক বা ডিসি পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগও রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে এমন খবর সামনে আসার পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব…

