Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর গেজ রিডার এনামুল হক নগরের বড়কুঠি পয়েন্টে প্রতিদিন তিনবেলা পদ্মার পানির উচ্চতা রেকর্ড করেন। তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে পদ্মার পানি বাড়ছে। এর মধ্যে কয়েক দফা পানি কমলেও সেপ্টেম্বরে শুধু বেড়েছে, কমেনি। গত সোমবার সকাল ৬টায় বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৬ মিটার। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে ১৬ দশমিক ৫৪ মিটার হয়। আর মঙ্গলবার বেলা ৩টায় পানির উচ্চতা হয়…

Read More

রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়ারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নুরনাহার কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পের উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, পবা-মোহনপুরে ২০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সবগুলো আধুনিকায়ন করা হবে। এ বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত বিল ইতিমধ্যে পাস হয়েছে। চরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, চরবাসীর যাতায়াতের জন্য পাকা রাস্তার কাজ…

Read More

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ কথা জানানো হয়। বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

Read More

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ডন মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা  বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম জাগো নিউজকে…

Read More

যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধ থামেনি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। এক পক্ষের হামলার জবাব আসছে অন্য পক্ষ থেকে। সামরিক স্থাপনা, যুদ্ধজাহাজ, তেল ট্যাংকার ও জ্বালানি অবকাঠামো কিছুই বাদ যাচ্ছে না। ছয় মাস ধরে চলা এই সংঘাতের সাম্প্রতিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটি নিয়ন্ত্রণে রাখতে চাইছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ অবিলম্বে আগের মতো উন্মুক্ত করতে হবে। প্রশ্ন উঠছে, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান কেন এতটা অনড়? ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের দুর্বলতা…

Read More

দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যেসব পরিবারের নারী নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবে, নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে দলকে সুসংগঠিত রাখছেন ও সঠিক নেতৃত্ব দিচ্ছেন। নারী ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি চিরকালই নারীর…

Read More

ভোলা থেকে সরাসরি মূল ভূখণ্ডে গ্যাস নিতে পাইপলাইন নির্মাণ করতে অন্তত সাত বছর সময় লাগবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই মূল ভূখণ্ডে গ্যাস নেওয়ার দীর্ঘ অপেক্ষায় না থেকে ভোলাতেই সরাসরি শিল্প-কারখানা স্থাপন, সার কারখানা গড়ে তোলা এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭ আসনের সদস্য সুলতানা আহমেদের করা সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হলে তা বাস্তবায়নে অন্তত সাত বছরের মতো সময় লেগে যাবে। তাই সরকার বিকল্প ও দ্রুত কার্যকর পদক্ষেপের ওপর…

Read More

চলতি মাসেই আসছেন প্রধান নির্বাহী রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের সাথে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ-এর সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মতবিনিময়কালে ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান জানান, চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সেই…

Read More

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক স্ট্যাটাসে তিনি এই ঘটনার কড়া প্রতিবাদ জানান। ইতালির ভেনিসে অবস্থানকালে আজমেরী হক বাঁধন এক ভিডিওবার্তায় তার ওপর হামলার অভিযোগ তোলেন। বাঁধন জানান, সেখানে কয়েকজন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন, শারীরিকভাবে আঘাত করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক…

Read More

বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পিজিসিএল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে  এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির…

Read More