নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ কয়েক মুহূর্তের জন্য থেমে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিকে তাকিয়ে বক্তব্য থামান তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রিকস নেতাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ক্যামেরায় ধরা পড়া ওই মুহূর্তের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যের মাঝামাঝি সময়ে মোদী চীনা প্রেসিডেন্টের দিকে তাকিয়ে তার দোভাষীর কাছে কী হয়েছে জানতে চান। মোদী বলেন, ‘সব ঠিক আছে তো?’ উত্তর না পেয়ে তিনি আবারও একই প্রশ্ন করেন। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর জিনপিং মাথা নেড়ে সব ঠিক আছে বলে ইঙ্গিত দেন। এরপর আবার বক্তব্য শুরু করেন মোদী। ভারতীয়…
Author: TMTV Desk
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহের কথা জানায় শেভরন। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিটিং হবে কিনা-জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সেখানে সাইডলাইনে অনেক বৈঠক হয়ে থাকে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কখন যাবেন, যাদের সঙ্গেই দেখা বা বৈঠক হবে সবকিছুই জানানো হবে। কোনো কিছুই গোপণ রাখা হবে না। দ্বিপাক্ষিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে…
দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে…
বরিশাল প্রতিনিধিঃ জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন বলে জানা গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর চারঘাটে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অভিযানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা…
সচেতনতা ও পরিচ্ছন্নতার অঙ্গীকার—ডেঙ্গু প্রতিরোধে গড়ি নিরাপদ পরিবেশ। রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর মোহনপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ রোগের বিস্তার ঠেকাতে সরকারি দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে বড়াল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। নদীর পানির চাপ বাড়ায় চারঘাট স্লুইসগেটের এক পাশে সামান্য ভাঙন দেখা দিয়েছে। ভাঙনস্থলের পাশেই রয়েছে একটি মন্দির। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভাঙন আরও বিস্তৃত হয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বড়াল নদীর পানি বেড়ে চারঘাট স্লুইসগেটসংলগ্ন নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। নদীর স্রোত ও পানির চাপের কারণে স্লুইসগেটের পাশের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভাঙনটি ছোট আকারে থাকলেও পানি আরও বাড়লে পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, নদীর…
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) ঃ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এম এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুর্গাপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকরা যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার কিনতে পারেন এবং কোনো ব্যবসায়ী বা ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারেন, সে লক্ষ্যে বাজারে নিয়মিত তদারকি…
জিআই স্বীকৃতির পর বাড়ছে পরিচিতি, হাজারো পরিবারের জীবিকার সঙ্গে জড়িত মিষ্টি পান রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ পেরিয়ে পানের ভালো ফলন হয়েছে। একই সঙ্গে বাজারে পানের দামও বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে পানচাষিদের মধ্যে। দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী অর্থকরী ফসল হিসেবে পরিচিত মোহনপুরের মিষ্টি পান এখন দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশের বাজারেও পরিচিতি পাচ্ছে। মোহনপুরের মিষ্টি পান’ ২০২৩ সালের ৩১ আগস্ট ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এ পানের পরিচিতি ও বাজার চাহিদা আরও বেড়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা মোহনপুরের বিভিন্ন হাট-বাজারে এসে পান সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে…

