
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নেওয়ার অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালানো হয়। এ সময় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠিসোঠা উদ্ধার করা হয়।


