
রাজশাহীতে IFIT FIRM-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার হাউজ-৩, রোড-৩, কলকাকলী মডেল স্কুলের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান (মনির)। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলকাকলী মডেল স্কুলের সহকারী শিক্ষক হাফেজ মো. রাজিবুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য দেন IFIT FIRM ও কলেজের রাজশাহী শাখার সিনিয়র ডাইরেক্টর মো. মাজেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IFIT FIRM-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালাল উদ্দিন।
বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যে সততা, আমানতদারিতা ও নৈতিকতার চর্চা ইসলামি মূল্যবোধের অন্যতম ভিত্তি। হালাল উপার্জন, গ্রাহকসেবায় স্বচ্ছতা এবং ন্যায়নিষ্ঠ ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, আধুনিক ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক দায়বদ্ধতাকে সমান গুরুত্ব দিয়ে IFIT FIRM তাদের কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় উপস্থিত অতিথি, কর্মকর্তা, কর্মচারী ও অংশগ্রহণকারীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন এই শাখার মাধ্যমে রাজশাহীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


