
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চারঘাট মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন এবং চারঘাট উপজেলা উপদেষ্টা সদস্য মো. সালাউদ্দিন মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ ট্রেডের সভাপতি মো. আতাউর রহমান, রিকশা-ভ্যান ট্রেডের সভাপতি মো. আব্দুল সালাম, ফার্নিচার ট্রেডের সভাপতি মো. জমশেদ আলীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে একটি র্যালি চারঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিটের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।


