
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে দেশব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় চারঘাট এসিল্যান্ড চত্বরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
এছাড়াও চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা জনগণের দুর্ভোগ কমিয়ে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করবে।


