
মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজের সুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বুধবার (২০ মে) বিকালে মালয়েশিয়া থেকে অডিও কলে তিনি দেশবাসীর কাছে এই দোয়া চান। শরীরটা কেমন এখন?

জবাবে তিনি বলেন, ‘আছি মোটামুটি। এখনো ট্রিটমেন্টের মধ্যে আছি। থেরাপি নিচ্ছি। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবা, দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন, সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আ‘লামীনের কাছে শুকরিয়া আদায় করছি… তিনি মহান।’
দেশে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘ভালো হলেই দেশে চলে আসব। জানাব আমি। এখনো ট্রিটমেন্টে আছি…।’
খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘খাওয়া-দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে। মির্জা আব্বাস যখন কথা বলছিলেন তখন তার সহধর্মিনী আফরোজা আব্বাস পাশেই বসা ছিলেন।
তিনি বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন তাকে নিয়মিত থ্যারাপি দেয়া হচ্ছে। হাসপাতালে তিনি থাকছেন।’
উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে ফিজিও থেরাপির জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি হন মির্জা আব্বাস। যিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাও।
গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে মির্জা আব্বাসকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম দ্রুত মির্জা আব্বাসের মতিষ্কে অস্ত্রোপচার করে। অস্ত্রোচারের পর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে ভর্তি করা হয়।সেখানে টানা একমাস চিকিৎসকদের নিবিড় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেন।
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শে ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে। এটি একটি বিশেষায়িত হাসপাতাল।


