আজ সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে এবং টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও (এনসিএস) একই মাত্রার তথ্য দিলেও ইউএসজিএস এখনো কোনো প্রতিবেদন দেয়নি। গত ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছিল। অল্প দিনের ব্যবধানে আবারও একই এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, তিনটি টেকটোনিক প্লেটের…
Author: TMTV Desk
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী ৭ ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার বলেন, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে।…
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল,…
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল,…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে রাজশাহী সংবাদিক ইউনিয়ন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরইউজের যুগ্ম-সম্পাদক ও বাসসের প্রতিনিধি ওমর ফারুক, সিনিয়র সদস্য ও দিনকালের রাজশাহী ব্যুরো আব্দুস সবুর, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো, আহসান হাবিব অপু, নিউ নেশনের নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি মহিব্বুল আরেফিন, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন…
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশের সরকারি হাসপাতালের মতো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায়ে আগামীকাল ৪ ডিসেম্বর পূর্ণদিবস কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। টেকনোলজিস্ট ছাড়া কোনো চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন হয় না। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান ( MP) প্রণয়ন পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র পরিকল্পনাবিদ সামাউন আল…
আব্দুলাহ আল শামস, রাজশাহী (দূর্গাপুর) প্রতিনিধিঃ আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে গোষ্ঠাগত কোন্দল। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনির্দিষ্ট পরিকল্পনা-প্রচারণা দেখাচ্ছে আসনটি যেন দুই ধরণের রাজনীতির ময়দান। বিএনপিতে মনোনয়ন সংগ্রাম ও বিভাজনঃ বিএনপি রাজশাহী-৫ আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে নজরুল ইসলাম মন্ডলকে। তবে আটজনের মতো মনোনয়ন প্রত্যাশীসহ সরগরম মনোনয়ন দৌঁড়, যা গোষ্ঠাগত প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। মনোনয়ন না পাওয়া অংশের নেতাকর্মীরা রাস্তা অবরোধ ও আন্দোলন শুরু করেছেন নজরুল মন্ডলের মনোনয়ন বাতিলসহ নতুন প্রার্থী চান তারা। এই বিষয়ে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “বিএনপি একটি বৃহৎ…
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ “২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম( অতিরিক্ত সচিব)। ২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা সভায় বিএমডিএর অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম। বিএমডিএর রাজশাহী-রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত সভার শুরুতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের…
রাজশাহীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন। প্রচলিত আদালতে একটি মামলা দায়েরের পর বছরের পর বছর কেটে গেলেও চূড়ান্ত রায় পেতে ভোগান্তি পোহাতে হয়। এতে বিচারপ্রার্থীদের সময়, অর্থ, শ্রম- সবকিছুই অপচয় হয়। কিন্তু গ্রাম আদালত এই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করা হয়। ফলে দীর্ঘসূত্রিতা ও অযথা ভোগান্তি থেকে গ্ৰামের প্রান্তিক জনগণ মুক্তি পাবেন। এক্ষেত্রে গ্রাম আদালতকে আরো জনপ্রিয় করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। মঙ্গলবার (২ ডিসেম্বর)…

