চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচ আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে…
Author: TMTV Desk
ইরানের ওপর হামলার ক্ষেত্রে দুই মুসলিম দেশ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য মার্কিন সেনাবাহিনীকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করবে। ইসরাইলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদন মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আজ রোববার (২৫ জানুয়ারি) ইসরাইলি দৈনিক ইসরাইল হায়োগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের ওপর ‘শক্তিশালী আক্রমণ’র প্রস্তুতি নিচ্ছেন। এটাকে তারা ‘মৌলিক কৌশলগত পদক্ষেপ’ হিসেবে উপস্থাপন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আবুধাবি ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সমর্থন করছে। ইসরাইল হায়োমের মতে, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও জর্ডান ওয়াশিংটনকে সমর্থন করার…
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। কেউ বিভ্রান্ত হবেন না, এগুলো সব মিথ্যা প্রচারণা। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে। আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন। আর গণভোটে…
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজশাহীর পবা উপজেলার নামাজগ্রাম বেলতলা ঢালান এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারীসহ দুইজন নিহত হন। নিহতদের মধ্যে একজন হলেন মোঃ সান্ত ইসলাম (৩০)। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। অপর নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল…
মেসবাহউল আলম দিনার, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলার লক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন হয়েছে। সেই লক্ষ্যে ২৪ ও ২৫ জানুয়ারী নগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আক্তার। তিনি বলেন- আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐদিন দেশের মানুষ আরেকটি ভোট প্রদান করবেন- সেটি হলো গণভোট। এই গণভোটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১১ টি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের কাছে এ সকল প্রস্তাবনার গুরুত্ব তুলে ধরে-…
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় প্রিজাইডিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আফিয়া আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণ নিশ্চিত করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিনিয়র জেলা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে নির্মাণাধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। তিনি জাদুঘরে সংরক্ষিত জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহিদদের স্মৃতিচিহ্ন এবং শেখ হাসিনার শাসনামলের দমন-পীড়নের চিত্র ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। জাদুঘরে অভ্যুত্থানের ছবি, শহিদদের পোশাক ও চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিও দলিল এবং…
সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা— সবকিছুর সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীন। গত ৬ জানুয়ারি আমাদের (স্বরাষ্ট্র) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর…
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি রহস্যময় স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে কিছু দিনের জন্য সরে যাচ্ছেন। এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন এই শিল্পী। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা! প্রথম স্টোরিতে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।’ পরের স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে…
বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় জানানো হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি)…

