রাজশাহীতে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চার ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বিশেষ করে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগত সেবাপ্রার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। আন্দোলনকারীরা জানান, পদ সৃষ্টি হওয়ার পর থেকেই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য কোনো পদোন্নতির সুযোগ রাখা হয়নি। বহুবার আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি—সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপিত হলেও ঊর্ধ্বতন…
Author: TMTV Desk
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ৫৪৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন দণ্ড প্রদান করা হয়েছে। ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে ৩ বছরের জন্য সাময়িক বরখাস্ত ও ১০ বছর পরীক্ষা-সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড.…
রাজশাহীতে আবারো জমে উঠতে যাচ্ছে তরুণ ফুটবলারদের পদচারণা। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রতীক্ষিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী বিভাগের আটটি জেলার সেরা কলেজ দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই ভেনুতে—রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে খেলা পরিচালনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় লটারির মাধ্যমে খেলার ফিচার চূড়ান্ত করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। লটারির মাধ্যমে টুর্নামেন্টের ফিক্সচার চূড়ান্ত করা হয়। প্রতিটি জেলা দল কোন দিনে ও কোন মাঠে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে বিবিসিকে। বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। এদিকে, বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি…
অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, চট করে মনে আসে। প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন- এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে। এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে। আজ (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব…
ম্যাচের আগে শঙ্কা ছিল—আদৌ তিনি মাঠে নামতে পারবেন কি না। ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যায় ভুগছেন নেইমার; মৌসুম শেষে অস্ত্রোপচারও লাগতে পারে। তবে সব শঙ্কা ও শারীরিক অস্বস্তি উড়িয়ে দিয়ে মাঠে নেমে যেন নিজেকে নতুন করে চেনালেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বুধবার ব্রাসিলেইরাওয়ে (ব্রাজিলিয়ান লিগ) জুভেন্তুদের বিপক্ষে জ্বলে ওঠেন তিনি। দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে সান্তোসকে ৩-০ গোলের বড় জয় উপহার দেন। লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। তীব্র ব্যথা উপেক্ষা করেই ৫৬তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে দলের প্রথম গোলটি করেন নেইমার। এর কয়েক মিনিট পরেই ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, মেয়র হলে যুদ্ধাপরাধের অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ব্যাপারে প্রশ্ন করলে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।” মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।”…
তারকাখ্যাতি, বিশাল বাজেট কিংবা আকাশছোঁয়া প্রচারণা—কোনোকিছুই যে শেষ পর্যন্ত সিনেমার সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না, ২০২৫ সালে তা আবারও প্রমাণ করল বলিউড। চলতি বছরে এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু দুর্বল গল্প আর আলগা চিত্রনাট্যের কারণে বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে এসব ছবি। সালমান খান, হৃতিক রোশন, রাম চরণ কিংবা শহীদ কাপুরের মতো সুপারস্টাররাও নিজেদের সিনেমাকে ফ্লপের হাত থেকে বাঁচাতে পারেননি। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে বক্স অফিসে মুখ থুবড়ে পড়া আলোচিত ৭টি সিনেমা: ১. ওয়ার ২: হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর মতো দুই বড় সুপারস্টার থাকা সত্ত্বেও ছবিটি বক্স…
প্রবাসীদের জন্য তৈরি পোস্টাল ব্যালটে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ রাখা নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, বর্তমানে দেখা যাওয়া ব্যালটটি কেবল একটি ‘নমুনা’ বা স্যাম্পল। মূল ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে না। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ইসির প্রস্তুতকৃত পোস্টাল ব্যালটের নমুনায় নৌকা প্রতীক দেখা যাওয়ায় জনমনে প্রশ্ন ওঠে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং ইসির প্রতীক তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে, তাই ব্যালটে এই প্রতীকের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “পোস্টাল ব্যালটে যে নৌকা…
নবগঠিত রাজশাহী জেলা কমিটিতে ‘স্বৈরাচারের দোসরদের’ পুনর্বাসনের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্য। একইসঙ্গে তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। বুধবার এই পাঁচ সদস্য কেন্দ্রে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা সবাই গত ২৯ নভেম্বর ঘোষিত এনসিপি রাজশাহী জেলা কমিটির সদস্য ছিলেন। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম রাজশাহী জেলা কমিটি ঘোষণা করেন। কিন্তু দুঃখজনকভাবে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধাদের অবমূল্যায়ন করে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা…

