৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন ও বদলি করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এরমধ্যে দিনাজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমানকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলায়, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর ও পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জ জেলায় পুলিশ সুপার…
Author: TMTV Desk
রুহুল আমিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় র্যাব-৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা শুরু করে। অভিযান শেষ হয় বেলা পৌনে ১২টায়। এ সময় ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে দেড় লক্ষ টাকা এবং ইনারুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. এনারুলকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম…
রাজশাহী নগরীর কোর্টস্টেশন মোল্লা বাঁশের আড্ডা এলাকায় পুকুর ভরাট হয়ে যাওয়ার পর প্রশাসনের তৎপরতা দেখা গেছে। পুকুরটি ভরাট করার সময় রাজশাহী বোয়ালিয়া ভুমি অফিস থেকে কোনো পদক্ষেপ নেয়া না হলেও ভরাট হয়ে যাওয়ার পর ভুমি অফিস থেকে নাটকীয় অভিযান চালানো হয়েছে। দিনভর পুলিশ, আনসার সদস্যদের নিয়ে ভরাট হওয়া ওই খনন করার নাটক করছে বোয়ালিয়া থানা ভুমি অফিসের সহকারী কমিশনার (ভুমি)। আর এ নিয়ে প্রশাসনের প্রতি আঙ্গুল তুলছেন স্থানীয়রা। মঙ্গলবার(২৫ নভেম্বার) বেলা ১১টার দিকে পুকুরটি পুরোটাই ভরাট হওয়ার পর খোদ রাজশাহী বিভাগীয় কমিশনার. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন,…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে শীতের আগমনের সঙ্গে সঙ্গে মাঠজুড়ে সবুজ পেঁয়াজ গাছের সমারোহে চারদিকে যেন সবুজের উৎসব। ঢ্যামনা বা মুড়িকাটা পেঁয়াজ চাষিরা বর্তমানে পরিচর্যায় ব্যস্ত। জমিতে আগাছা দমন, সেচ দেওয়া এবং রোগবালাই থেকে ফসল রক্ষা করার মতো কাজে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় অনেক কৃষক এবার বেশি জমিতে এই পেঁয়াজ চাষ করেছেন। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ ঘুরে দেখা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চাষিরা মাঠে হাজির হচ্ছেন মুড়িকাটা পেঁয়াজ রোপণ করতে। এক দিকে কৃষকরা আমন ধান কেটে ঘরে তুলছে অন্য দিকে মুড়িকাটা পেঁয়াজ চাষে জমি তৈরি করে পেঁয়াজ রোপণ করছে। কেউ…
রায়হান মন্ডল; তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে তানোর উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিলে বাঁধা দেয়ায় দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিআরডিবির একটি মাইক্রো ভাংচুরের ঘটনাও ঘটছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় সাধারণ পথচারীসহ উভয় পক্ষের কম পক্ষে ১৫ জন আহত হয়েছেন। তবে, কারো নাম পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে। তানোর পৌর সভা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সামনের সড়কে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শী পুলিশ ও দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও মনোনয়ন…
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী সামিহাকে অপহরণের ৩০ দিন পার হলেও থানা পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করলেও থানার পক্ষ থেকে এখনও কোনো আসামিকে আটক করা হয়নি। এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে মেয়েটির কোনো খোঁজ না মেলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৫ নভেম্বর), সকাল ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদেধের গেটের সামনে সামিহার পরিবারের পাশে দাঁড়িয়ে এলাকাবাসী প্রায় এক ঘন্টা দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা অভিযোগ করেন, মামলার…
রাজশাহী নগরীতে আবারও অভিনব কায়দায় এবার রেলওয়ের এক স্টাফের বাসায় রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই সময়ে ডাকাতি স্টাইলে বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসায় দুর্ধর্ষ চুরি হয়। রেলওয়ের ওই স্টাফের নাম মোসা. সানজিদা। তিনি পশ্চিমাঞ্চলে রেলওয়েতে টিএনএ পদে কর্মরত। এ বিষয়ে মোসা. সানজিদা বলেন, তিনতলা বাসার নীচতলায় বড় আপু, ভাবি ও আমার বাচ্চাসহ আমরা ৪ জন বসবাস করি। আমার স্বামী বিদেশে থাকেন। চোরেরা আমাদের বাসার রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চুরি করেছে। সকালে কাজের লোক এসে রান্না ঘরে ঢুকে ভেন্টিলেটর ভাঙা দেখতে…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কো-অর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ (সহায়তা পরিষেবা বিষয়ক সমন্বয় সভা) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সভায় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রশাসক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কম্পট্রোলার, প্রধান প্রকৌশলী, লাইব্রেরীয়ান, চীফ মেডিকেল অফিসার সহ শাখার প্রধান এবং সাপোর্ট সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত দপ্তর ও শাখা প্রধানদের কাছ থেকে তাদের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন…
রাজশাহীর গোদাগাড়ীতে টিনের ঘরের চাল থেকে এক কেজি হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব–৫। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য আনুমানিক কোটি টাকার বেশি। আজ সোমবার র্যাব–৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। গ্রেপ্তার মো. সিয়াম গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে। রোববার রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তের চরাঞ্চল থেকে হেরোইনের চালান এনে বাড়িতে মজুত করতেন। পরে সেগুলো বিভিন্ন অঞ্চলে সরবরাহ দিতেন। র্যাবের অভিযানের আগের দিনও সিয়াম পদ্মার চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ…
লিওনেল মেসির পায়ের জাদুতে যেন অবিশ্বাস্য গতিতে ঐতিহাসিক এক পথে ছুটে চলেছে ইন্টার মায়ামি! গোল করা কিংবা নিখুঁত অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি প্রথমবারের মতো এমএলএস (মেজর লিগ সকার) প্লে-অফের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে। সোমবার এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে মায়ামি ৪-০ গোলের বিশাল ব্যবধানে এফসি সিনসিনাটিকে বিধ্বস্ত করেছে। এই দাপুটে জয়ের নেপথ্যে ছিলেন দলের তিন আর্জেন্টাইন তারকা—যাদের সৌজন্যেই এসেছে ম্যাচের সবকটি গোল এবং অ্যাসিস্ট। মেসি নিজে একটি গোলের সঙ্গে হ্যাটট্রিক অ্যাসিস্ট করে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। তাদিও আলেন্দে করেছেন জোড়া গোল, এবং উদীয়মান উইঙ্গার মাতেও সিলভেত্তি করেছেন একটি গোল…

