Author: TMTV Desk

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামি ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ‘নবীন বরণ- ২০২৫’ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়েছে ডাকসু, চাকসু ও রাকসুর নির্বাচিত ভিপিরা। শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজি নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও পরামর্শমূলক বিভিন্ন বক্তব্য রাখেন। নবীনবরণ অনুষ্ঠানজুড়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নির্বাচিত ভিপিরা অতীত ছাত্ররাজনীতির ইতিহাস, রাবির আন্দোলন-সংগ্রামের স্মৃতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অবস্থান তুলে ধরেন। নেতারা নবীন শিক্ষার্থীদের সামনে সংগঠনগুলোর আদর্শ, নীতি, ত্যাগ-তিতিক্ষা ও ভবিষ্যৎ ভূমিকার কথা উল্লেখ করে সৎ, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ার আহ্বান জানান। বক্তৃতায় ১৯৬৯ ও ১৯৮২ সালের ঐতিহাসিক ঘটনাগুলোর স্মরণ, বিভিন্ন দমন-পীড়নের বিবরণ, ছাত্রসংগঠনগুলোর বর্তমান চ্যালেঞ্জ…

Read More

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫-২৬ সালের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭নং গ্যালারি রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নতুন সহযোগীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনি। ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী । সৃজনশীল সাংবাদিক সংগঠন আরসিআরইউ’র নবীনদের স্বাগত…

Read More

আবুল কালাম আজাদ, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বানেশ্বর ইউনিয়নের নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩নভেম্বর) বিকাল ৪:৩০টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মুড়ি মিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হযরত আলী সরকারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য, মোঃ নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি মিডিয়া সেল ও কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। এছাড়া উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক (দুলাল), বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি…

Read More

দেশে ১ কোটি ৩৮ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। যাদের প্রায় অর্ধেকই নারী। সংশ্লিষ্টরা বলছেন, সারা বিশ্বেই ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে। ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির বিষয় নয়, এটি কর্মক্ষেত্রের উৎপাদনশীলতার ওপরও প্রভাব ফেলে। বিশাল সংখ্যক এই রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। দেশে ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্যান্য সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইনোলজিস্টদের কোনো পদ নেই। দেশে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন মাত্র ৩৫০ জন। এর সঙ্গে বছরে ২০ থেকে ৩০ জনের মতো পাশ করে বের হওয়া চিকিৎসক যুক্ত হচ্ছেন। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে সর্বশেষ পরিসংখ্যানে বলছে, ডায়াবেটিসে আক্রান্ত…

Read More

রাসূলুল্লাহ্ (সা.)-এর আগমনের আগে মদিনা (তৎকালীন ইয়াসরিব) ছিল গোত্রীয় দ্বন্দ্ব-সংঘাত ও যুদ্ধ-বিগ্রহে জর্জরিত একটি অশান্ত জনপদ। তাই সেখানকার অধিবাসীরা বহু যুগ ধরেই এমন একজন মহামানবের অপেক্ষায় ছিল, যিনি মদিনার অধিবাসীদের শান্তি, সম্প্রীতি, সাম্য ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করবেন, অবসান ঘটাবেন সব দ্বন্দ্ব-সংঘাতের। পরবর্তী সময়ে মহান আল্লাহর ইচ্ছায় নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে রাসূলুল্লাহ্ (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন। সেসময় মদিনায় প্রধানত ৩টি সম্প্রদায়ের লোক বাস করত, যথা-ইহুদি, পৌত্তলিক তথা মূর্তিপূজারি (আউস ও খাজরাজ গোত্র) এবং স্বল্পসংখ্যক আনসার সাহাবি (মদিনার সাহায্যকারী মুসলিম)। এ ছাড়া মক্কা থেকে আগত মুহাজির (হিজরতকারী) সাহাবিরাও তাদের সঙ্গে সম্পৃক্ত হন। রাসূল (সা.)-এর সুমহান নেতৃত্ব, প্রজ্ঞা, উদারতা,…

Read More

রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ১৩ জনের প্রাণ কেড়ে নেওয়া বিস্ফোরণের ঘটনাকে, ‌সন্ত্রাসী হামলা বলে ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, বিস্ফোরণে বিলাল নামে আহত একজন ব্যক্তি বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আবার বৃহস্পতিবার সকাল থেকে কমান্ডো বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও হরিয়ানা পুলিশের সদস্যরা ফরিদাবাদে নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। সেখানে একটি লাল রঙের গাড়ি খুঁজে পাওয়া গেছে; যেটি বিস্ফোরণের ঘটনায় মূল সন্দেহভাজন ডা.…

Read More

অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। কমিশন প্রতিবেদন দাখিল করার মাধ্যমে সম্প্রতি তাদের কাজ শেষ…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখার ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে নগরীর মতিহার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক। আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী । জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতা গত ২০ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন। আটকের বিষয়ে জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে…

Read More

প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সংকট সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে। গণভোটের চারটি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্নমত আছে। এনিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা…

Read More