আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল। মন্ত্রিপরিষদের সেই উপকমিটির সুপারিশের আলোকে আজ ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলাকে নির্ধারণ করেছি।…
Author: TMTV Desk
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তাঁর সঙ্গে অল্প সময়ের সাক্ষাৎ ও কথোপকথনের অভিজ্ঞতায় তিনি মনে করেছেন, তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলি রয়েছে। তিনি বলেন, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয় দিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গতকাল সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশের পর আজ শেষ অংশ প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, তারেক রহমানের শরীরে একজন মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত হচ্ছে এবং তিনি এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন, যেখানে তাঁর বাবা রাষ্ট্রপতি এবং মা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমি বিশ্বাস করি…
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এ পদে মনোনীত করেন। অনুষ্ঠানে মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার সুযোগ করে দেওয়াই হবে আমাদের মূল কাজ।’ তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং…
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে জীবনের প্রায় প্রতিটি মুহূর্তই যেন ভার্চুয়াল জগতে প্রকাশের অপেক্ষায় থাকে। কোথাও খেতে যাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া—সবই স্টোরি বা পোস্টের মাধ্যমে অন্যদের জানানো এখনকার ট্রেন্ড। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও অনেকে মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট না করলে সম্পর্কটা যেন পূর্ণতা পায় না। তবে গবেষক ও মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই অতি-প্রদর্শনের প্রবণতা আদতে সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “সুখী দম্পতিরা বাইরের স্বীকৃতির জন্য চিন্তা না করে বাস্তব মুহূর্তগুলো উপভোগে বেশি মনোযোগ দেন। সম্পর্ক ব্যক্তিগত রাখলে ঘনিষ্ঠতা বাড়ে, কারণ তখন দুজনের মধ্যে…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়। প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে নবনির্বাচিত সংসদ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আদেশে…
আজ পঞ্চম তারাবিতে সূরা মায়েদার ১১তম রুকুর শেষাংশ থেকে সূরা মায়েদার শেষ রুকু (আয়াত ৮৩-১২০) এবং সূরা আনআমের পুরো অংশ এবং সূরা আরাফের ২য় রুকু (আয়াত ১-১১) পর্যন্ত পড়া হবে। রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। আজ পারা হিসেবে পড়া হবে ৭ম পারা থেকে শুরু করে ৮ম পারার…
সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে। সৌদি আরবের রাজকীয় আদেশে এ নিয়োগ কার্যকর হয়েছে। ১৯৬৩ সালে মদিনার একটি সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্ম নেন শায়খ সালেহ আল-মাগামসি। শৈশব থেকেই তিনি জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠেন। ফলে খুব অল্প বয়সেই ইসলামী শিক্ষায় মনোনিবেশের সুযোগ পান তিনি। পরবর্তীতে তিনি কোরআনের তাফসির বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করেন। দীর্ঘদিন তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোরআনের তাফসিরের ক্ষেত্রে শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনার জন্য সুপরিচিত তিনি। পাশাপাশি ধর্মীয় বিষয়ে সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয়ের সঙ্গে সংযোগ করে তুলে ধরার দক্ষতার কারণে মুসলিম সমাজে…
যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস-এর ৭৯তম আসর বসেছে লন্ডনের ঐতিহাসিক রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ। সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের তারকারা একত্র হয়েছেন। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং। এ বছরের প্রতিযোগিতা বেশ জমজমাট। মনোনয়নের তালিকায় শীর্ষে রয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যা পেয়েছে ১৪টি মনোনয়ন। এর ঠিক পরেই রয়েছে রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’, যার ঝুলিতে ১৩টি মনোনয়ন। এছাড়া ১১টি করে মনোনয়ন পেয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ এবং জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’। বিশ্লেষকদের মতে, সেরা চলচ্চিত্রের লড়াই হতে পারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ এবং…

