দীর্ঘ তিন দশকের বেশি সময় পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ওই ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দেশটিতে গত ৩৫ বছরে প্রথম কোনও ইউরোপীয় বিমান অবতরণ করেছে বলে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এজিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের’ ইঙ্গিত এবং দেশের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়ের সূচনা করেছে। নিরাপত্তাজনিত কারণে ১৯৯০’এর দশকের শুরুর দিক থেকে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত…
Author: TMTV Desk
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড স্কয়ারে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করে এই রেকর্ড গড়েন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ঐতিহাসিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে এই ডিসপ্লেতে অংশ নেন। এটিই বর্তমানে বিশ্বের সর্বাধিক পতাকা নিয়ে একযোগে প্যারাস্যুটিং করার রেকর্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সশরীরে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্ত ও নান্দনিক আয়োজন প্রত্যক্ষ করেন। বিশ্ব রেকর্ডের পাশাপাশি অনুষ্ঠানে সেনাবাহিনী,…
নিলামের টেবিলে মুস্তাফিজুর রহমানের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এবারই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার। নিলামের শুরুতেই নাম উঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার। ২ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামের আগে থেকেই আলোচনায়…
কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনস এলাকার বাস কাউন্টার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনের ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন…
রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, ‘আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাইযোদ্ধাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করার অর্থ হলো প্রতিটি জুলাইযোদ্ধার মাথায় গুলি করা। কিন্তু এদেশের বিপ্লবী ছাত্রজনতা পরাজিত শক্তির কাছে কখনো মাথা নোয়াবে না।’ তারা বলেন, ‘আধিপত্যবাদী শক্তির এবং তার দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়েই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে।’ মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আরইউজে কার্যালয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের…
ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ, নির্যাতন ও ব্ল্যাকমেইল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গায়ক নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। যদিও গ্রেফতারের পর জামিনে মুক্ত হতে কারাগারে বসেই ওই ছাত্রীকে বিয়ে করেছিলেন নোবেল, তবুও আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাদীর আনা ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নোবেল ওই ছাত্রীকে ডেমরার…
ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবনতি হয়নি বলেও দাবি করেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’ মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত…
রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি হাদিকে নিয়ে উড্ডয়ন করে। প্রায় ৪ ঘণ্টা আকাশপথে ভ্রমণের পর বিমানটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখান থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পারস্পরিক আলোচনা ও হাদির শারীরিক অবস্থা পর্যালোচনার পরই এই দীর্ঘ ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই চিকিৎসা সফরে ওসমান হাদির সঙ্গে রয়েছেন তার ভাই ওমর…
গণতন্ত্রের মানষকন্যা, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক উত্তরণে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা দেশবাসী গভীরভাবে অনুভব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সোমবার বিকেলে মোহনপুরের মোহনপুরের মৌগাছি বাজারে রাজশাহীর মোহনপুর উপজেলার মৈগাছী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে…
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।…

