পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, একটি আপদকালীন সময়ে আমি দায়িত্ব নিয়েছিলাম। সেই আপদকালীন সময় এখন আর নাই। তাই আমি ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। একই সঙ্গে ডেপুটেশনের এই দায়িত্ব থেকে সরে আমি আমার শিক্ষকতায় ফিরতে চাই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তরণ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, অংশীজনদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে একটি…
Author: TMTV Desk
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন। এখন পর্যন্ত ২৭৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে। এবার নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার করা হবে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, ৮০-৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহার করার পাশাপাশি…
প্রচারণার শেষ দিনে রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজশাহীজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৪টায় দিকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ অভূতপূর্ব। বয়স্ক, যুবক-যুবতী এমনকি শিশুরাও নির্বাচনী পরিবেশে আনন্দ ও আগ্রহ প্রকাশ করছে, যা ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রমাণ। প্রচারণার শেষ দিনে রাজশাহীতে ধানের শীষের গণজোয়ার তিনি অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিনু বলেন, “পরাজয় নিশ্চিত জেনেই তারা এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে…
আমির হামজা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম (জীবন)। তবে সংবাদ সম্মেলনের ৪৮ ঘণ্টা পার হলেও দলীয় নেতাকর্মীদের এক মঞ্চে আনতে তিনি ব্যর্থ হয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ক্ষুদির বটতলা এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মো. জহুরুল ইসলাম জীবন বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও বাঘা–চারঘাট আসনে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এক মঞ্চে দেখা যাচ্ছে না, যা দলের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি…
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান।ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে। লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছেন। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের…
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনদাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে বিশাল গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী। রাজশাহী সদর-২ আসনের জনপ্রিয় নেতা অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের আহ্বানে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ৩ টায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সিএন্ডবি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর লক্ষীপুর হয়ে মেডিকেলের সামনে দিয়ে জাদুঘর মোড় অতিক্রম করে জিরোপয়েন্ট থেকে নিউ মার্কেটে এসে সমাবেশের মাধ্যমে গণমিছিলটি সমাপ্ত হয়। গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হয়। গণমিছলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন…
আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে রোববার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো…
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯…
ভোট জালিয়াতির দৃশ্য যেন কেউ ভিডিও করতে না পারে, সে উদ্দেশ্যেই নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো ভোটারদের মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে। এতে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের সুযোগও বন্ধ হয়ে যাবে, যা একটি হঠকারী সিদ্ধান্ত। হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এর…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিগত সময়ে নির্বাচনের দিন ফলাফল প্রকাশ হলেও, এবার তা নিয়ে শঙ্কা আছে। তবে নির্বাচনের পরদিন শুক্রবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, সেগুলো আমরা সবার সহযোগিতায় এরই মধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা…

