দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। বর্তমান প্রধান বিচারপতির অবসরের সময় ঘনিয়ে আসায় আইনাঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি তা নিয়ে চলছে জোর আলোচনা। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ছাড়া বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছয়জন বিচারপতি রয়েছেন। জ্যেষ্ঠতা অনুসারে তারা হলেন– বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের মধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম সবচেয়ে বেশি আলোচিত…
Author: TMTV Desk
সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে এবার কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। থাই সেনা নিহতের ঘটনার জেরে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় দেশটির সেনাবাহিনীর অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অস্ত্রাগারগুলোতে মূলত আর্টিলারি ও মর্টার মজুত করে কম্বোডীয় বাহিনী এবং সেগুলো ব্যবহার করা হয় থাইল্যান্ডের সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে।’ বিবৃতিতে উইনথাই সুভারি আরও বলেন, ‘গতকাল রবিবার কম্বোডীয় সেনাদের হামলায় আমাদের বাহিনীর একজন…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার তদন্তের অগ্রগতি ও শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী, তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, একটি দলের…
“সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন” স্লোগানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার (ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন জনগণের সচেতন অংশগ্রহণ। ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ট্রাফিক সপ্তাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম। আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ…
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা এবং মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরোধ এখন ওপেন সিক্রেট। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মত অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এমন সিদ্ধান্ত বলে ফেসবুক পোস্টে উল্লেখ…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দল মিলে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের নিয়ে নতুন একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট ঘোষণা করেছে। এর নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয়। গণ-অধিকার পরিষদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত এই জোটে তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। তবে আয়োজকরা জানান, আরও কিছু রাজনৈতিক দল শিগগিরই এই জোটে যুক্ত হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য…
নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত বছরের নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়ল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। চলতি বছরের নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের দামে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪…
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড়ো যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, সেটি হলো বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এরইমধ্যে এ অর্থায়নের সম্মতি পাওয়া গেছে। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বহিরাঙ্গণে আচ্ছাদিত করা হবে, অফিস ভবন ও…
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব। রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার…

