প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির মন্ত্র ছিল ‘বল বীর, চির উন্নত মম শির’। এ উন্নত মম শিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা একজন বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে, নিজের কাছে বারবার বলবে, বল বীর, চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর ওসমানের জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। প্রধান উপদেষ্টা বলেন, আজ লাখ লাখ মানুষ এখানে…
Author: TMTV Desk
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা ২ মামলায় শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালত ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিশেষ বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন। বুশরা বিবির সাজা: সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। ইমরান খানের সাজা: সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। একই সঙ্গে উভয়ের প্রত্যেককে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট সাজা উভয়ের জন্যই ১৭ বছর করে। এই মামলা ইমরান খানের ২০১৮-২০২২ সাল পর্যন্ত…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, “মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সংগতি রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ছেন।” এছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধও করেছেন তিনি। মহাসচিবের মতো একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে ভলকার তুর্ক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশোধিত তফশিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুদিন কমানো হয়েছে। আপিলের সময় ৫-১১ জানুয়ারি পরিবর্তন করে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপিল নিষ্পত্তির তারিখ দুদিন বাড়ানো হয়েছে। ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য বাকি আর ১০ দিন সময় রয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। ১৮…
দেশের লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সমাহিত হয়েছেন জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক…
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ একইসঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আসছে…
‘দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে’ এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গত বুধবার (১৭ ডিসেম্বর) জুলাই ঐক্যের এক কর্মসূচিতে বিক্ষোভকারীরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছু স্লোগান দেন। এর মধ্যে দুটি স্লোগান ছিল-‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’, ‘যে ভারত খুনি পালে সেই ভারত ভেঙে দাও’। এইদিকে ইঙ্গিত করে লুৎফুজ্জামান বাবর তার পোস্টে বলেন, “কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন-এটি দুঃখজনক। দেশপ্রেম…
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ডা. জাহিদ জানান, কিছুদিন আগে বেগম খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন, এখনও সেই অবস্থাতেই আছেন। উনার চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি আরও জানান, তবে উনার যে অসুস্থতা এবং বিগত সময়ে অসুস্থ অবস্থায় পরিকল্পিতভাবে তাকে যথাযথ চিকিৎসা…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মিডিয়াকে এ কথা জানান। এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে অভিযোগ দাখিল করা হয়। এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া আসামিদের গ্রেপ্তার করে আগামী ২৯ ডিসেম্বর আদালতে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। তিনি বলেন, ওবায়দুল কাদের তৎকালীন সরকার ও…
সারা দেশে গত নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৩১৭ জন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৪ জন, বাসের যাত্রী ২৪ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-মিকচার মেশিনে আরোহী ২২ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসে আরোহী ১৪ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) ৮৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন, ভটভটি,…

