পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, “আজকের সভায় প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনার পাশাপাশি ১৮ মার্চ ঈদের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।” টানা ৭ দিনের ছুটি: সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন। ক্যালেন্ডার অনুযায়ী: ১৭ মার্চ (মঙ্গলবার): শবে কদরের নির্ধারিত…
Author: TMTV Desk
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান; এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ। তিনি এও দাবি করেছেন, এই পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি ইউনিটের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে অভিযান চালিয়ে হত্যা করেছে মার্কিন বাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পিট হেগসেথ এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ও পরিকল্পনাকারী ইরানি ইউনিটের নেতাকে খুঁজে বের করে খতম করা হয়েছে। ইরান ট্রাম্পকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ হাসি তিনি (ট্রাম্প) নিজেই হাসলেন। সংবাদ সম্মেলনে মার্কিন সেক্রেটারি অব ওয়ার ইরানের বিরুদ্ধে কঠোর…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর সেই সাথে নতুন কাপড় পরিধান। ঈদকে সামনে রেখে নতুন পোশাক বানাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজশাহীর চারঘাট উপজেলার দর্জি কারিগররা। বিভিন্ন উৎসবে-পার্বণে দর্জির কাছে পছন্দের পোশাক বানানোর রীতি-রেওয়াজ বাঙালির ঐতিহ্যের অংশ। তাই দর্জির দোকানে ভিড় করছেন সব শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে চারঘাট উপজেলার বেশ কয়েকটি দর্জির দোকানে ঘুরে দেখা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারের দর্জি দোকানগুলোতে পুরোদমে চলছে হাতের তৈরি পোষাকের কাজ। এসকল দোকানে দোকানে চলছে নতুন পোষাক তৈরির হিড়িক। মেঝেতে কাপড়ের স্তুপ। দেয়ালেও ঝুলছে নানা রঙ ও নকশার বানানো পোশাক। সেলাই মেশিনের একটানা খটখট আওয়াজ চলছে। এর…
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সরকারি ভিজিএফের চাউলের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, উপজেলার ৭ নম্বর জয় নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্মপুর গ্রামে মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপির স্থানীয় নেতা সুলতান (৪৫) ভিজিএফ কর্মসূচির আওতায় উপকারভোগীদের চাউলের কার্ড প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় মোছাঃ আলিমন বেগম (৬৫) তার নিকট একটি কার্ড চাইলে কথাকাটাকাটির সূত্রপাত হয়। ভুক্তভোগী আলিমন বেগম অভিযোগ করেন,…
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন নিজ দলের কর্মীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া গ্রামের বাসিন্দান এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। এরশাদ আলী রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী। যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন।…
রাজশাহী পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি বলেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যে দলেরই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে। রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ ৯ম তারাবিতে সূরা হুদ ১ম রুকু থেকে ১০ম রুকু পর্যন্ত (আয়াত ১-১২৩) পুরোটা এবং সূরা ইউসুফের ১ম রুকু থেকে ৭ম রুকু (আয়াত ১-৫২) পর্যন্ত পড়া হবে। রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। পারা হিসেবে আজ পড়া হবে ১২তম পারা। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। সূরা হুদ : (আয়াত ১-১২৩) ১ম রুকুতে (আয়াত…
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘ফ্যাক্টওয়াচ’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে। ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে বেশ কিছু পোস্টে দাবি করা হয় যে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন। এসব পোস্টের সঙ্গে ব্যারিস্টার সুমনের কিছু ছবিও যুক্ত করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তার জামিনের খবর প্রকাশিত হয়নি। এছাড়া পোস্টে ব্যবহৃত ছবিগুলো হয় পুরোনো, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় কিছু গণমাধ্যম,…
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর বাকি ৪টি স্থানও নিশ্চিত হয়েছে বুধবার (২৬ ফেব্রুয়ারি)। বেনফিকাকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। লিগ প্রতিদ্বন্দ্বী মোনাকোকে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেই। জুভেন্টাসকে হারিয়ে গালাতাসারাইও শেষ ষোলো নিশ্চিত করেছে। আর আতালান্তা বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে। রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে শেষ ষোলোয় পৌঁছায়। পিএসজি ও মোনাকোর ম্যাচ ২-২ গোলে ড্র হলেও প্রথম লেগে ৩-২ গোলে হারায় মোনাকো, ফলে পিএসজি ৫-৪ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করে। গালাতাসারাই বনাম জুভেন্টাস ম্যাচে, প্রথম লেগে ৫-২ ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে জুভেন্টাস ৩-০ গোলে…

