আমির হামজা, বানেশ্বর( রাজশাহী ) প্রতিনিধিঃ “সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে অবস্থিত রয়েল এম. পাবলিক স্কুলে চড়ুইভাতি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) স্কুল পার্ক প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। হাজী আমজাদ হোসেন মার্কেট (২য় তলা) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এ. কে. এম. আনোয়ার হোসেন (বিবিএস, এমবিএস, ম্যানেজমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব এ. কে. এম. নূরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বালিশ খেলা, হাড়িভাঙা, চামচে ডিম দৌড়সহ বিভিন্ন…
Author: TMTV Desk
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তথ্যানুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৫ শতাংশ এবং এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি।’ এখন সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণার পর তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে। আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং…
নির্বাচনের দিন ও তার পরবর্তী দুই দিনে সারাদেশে ২১০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যাকাণ্ড, ধর্ষণ, শারীরিক হামলা, হুমকি ও ভাঙচুরের মতো ঘটনা রয়েছে। এসব ঘটনার মধ্যে ৫৩ শতাংশই শারীরিক হামলা। বাড়িঘর, অফিস ও চেম্বারে হামলা হয়েছে ১৪ শতাংশ। ১৩ শতাংশ ক্ষেত্রে হুমকি দেওয়া হয়েছে। অগ্নিসংযোগের ঘটনা ১০ শতাংশ এবং অন্যান্য সহিংসতা ১০ শতাংশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নির্বাচন ও নির্বাচনোত্তর পরিস্থিতি: প্রতিবেদন ও পর্যালোচনা’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের (ইডব্লিউএ) প্রধান মো. শরিফুল আলম। সংবাদ সম্মেলনে অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাচন এবং তার পরবর্তী দুই দিনসহ…
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রধানমন্ত্রীর বাসভবন নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী ঠিক করা হবে বলে জানান তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার…
ভারত-পাকিস্তান মাঠে নামলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে— এমনটাই চান দুই দেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই হয়ে উঠেছে একতরফা। ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান। সবশেষ গতকাল (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ রানে হেরেছে সালমান আলী আগারা। এর আগে গত বছর এশিয়া কাপেও টানা তিন ম্যাচ তাদেরকে উড়িয়ে দিয়েছিল ভারতীয়রা। পাকিস্তানের এমন দশা দেখে তাদেরকে ব্যঙ্গ করতে ছাড়লেন না সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শ্রীকান্ত দাবি করেন, শাহিন আফ্রিদি শেষ। ওয়াকার ইউনুস, ইমরান খান ও ওয়াসিম আকরামের মতো বোলার যে দলে ছিল, তারাই এখন একজন ফাস্ট বোলার খুঁজে পেতে সংগ্রাম করছে। সাবেক ভারতীয় প্রধান…
সাধারণ নাগরিকদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। গতকাল রোববার এ আহ্বান জানানো হয়। তারা বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন। যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন মন্ত্রিসভা নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি জানান, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো রেকর্ড নেই, তারাই মন্ত্রিসভায় অগ্রাধিকার পাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, ‘আগামী মন্ত্রিসভা হবে জনগণের আস্থার প্রতিফলন। যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন এবং জনগণের কাছে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তারাই…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর গত কয়েক দিনে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম নিয়ে বিভিন্ন তালিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এসব নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই ধারণানির্ভর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। সূত্র জানায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাও মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত পুরোপুরি দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়…

