প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেসহ বিভিন্ন বিদেশের প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল…
Author: TMTV Desk
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার। শপথ পাঠ করা ২৫ জন হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু…
বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। মঙ্গলবার বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় এক অনুষ্ঠানের মাধ্যমে তারা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া ২৪ প্রতিমন্ত্রী হলেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম…
শিশুর জন্য ভালো অভ্যাসের গুরুত্ব সম্পর্কে আপনি কি জানেন? ছোট বয়সে বাবা-মায়েরা তাদের সন্তানদের মধ্যে যে ভালো অভ্যাস গড়ে তোলেন তা তাদের প্রাপ্তবয়স্কদের জীবনকে উন্নত করে। এ ধরনের অভ্যাস গড়ে তুললে তা শিশুর সুস্থতা ও সাফল্য অর্জনে সহায়তা করবে। শিশুর কিছু ভালো অভ্যাস সম্পর্কে জেনে রাখা জরুরি, যা সব বাবা-মায়ের তাদের সন্তানদের মধ্যে গড়ে তোলা উচিত। চলুন জেনে নেওয়া যাক- ১. দিনে দুইবার দাঁত ব্রাশ করা প্রতিটি দিনের স্বাস্থ্যকর অভ্যাস সকালে দাঁত ব্রাশ করার মাধ্যমে শুরু হয় এবং রাতে দাঁত ব্রাশ করার মাধ্যমে শেষ হয়। দিনে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস আপনার শিশুর দাঁতের স্বাস্থ্য নিশ্চিত করে। প্রতিদিন দুইবার…
আল্লাহর পথে ফিরে আসা হলো সবচেয়ে বড় সাফল্য। এতে হারানোর কিছু নেই-পাওয়ার আছে চিরকাল। যে হৃদয় অনুতাপে কেঁপে ওঠে এবং আল্লাহর দিকে ফিরে আসে, সে-ই প্রকৃত সফল। দুনিয়ার সাফল্য সাময়িক; অথচ আল্লাহর পথে প্রত্যাবর্তন এমন এক অর্জন, যার ফল চিরস্থায়ী। তাওবা কেবল গুনাহ মোচনের নাম নয়—এটি জীবনের নতুন সূচনা, আত্মার পরিশুদ্ধি এবং জান্নাতের পথে যাত্রা। বিষয়টি আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন— إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَٰئِكَ مَعَ الْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا ‘তবে যারা তাওবা করে নিজদের শুধরে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজদের দীনকে খালেস…
লা লিগার শীর্ষস্থানটা রিয়াল মাদ্রিদের হাতে তুলে দিল বার্সেলোনা। ঘটনাবহুল ম্যাচে জিরোনার কাছে ২-১ গোলে হেরেছে কোচ হানসি ফ্লিকের দল। আর তাতে লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে কাতালানরা। ম্যাচের সবচেয়ে বড় ঘটনা, লামিন ইয়ামালের পেনাল্টি মিস। ম্যাচের প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সেলোনা। ইয়ামালের পাস থেকে দানি অলমো বক্সে পান বলটা, তাকে পেছন থেকে ফাউল করা হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোলরক্ষককে বোকা বানালেও শেষমেশ বলটা জালে জড়াতে পারেননি ইয়ামাল। তার পেনাল্টিটা গিয়ে প্রতিহত হয় বারপোস্ট থেকে। ৫৯ মিনিটে দুই ডিফেন্ডারের কল্যাণে ম্যাচে এগিয়ে যায় বার্সা। কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন পাউ কুবারসি।…
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করবেন। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকার পাচ্ছে দেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে এবারের নতুন সরকার। বিকেলে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। আর সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ইতোমধ্যেই শপথ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সকালে এমপিদের শপথ অনুষ্ঠানে…
নিয়তি একেই বলে। আর না হলে কি লিগ পর্বে তুমুল উত্তেজনাময় সেই ম্যাচের ঘোর কাটতে না কাটতেই নকআউট পর্বে আবার দেখা হয়ে যায় রিয়াল মাদ্রিদ–বেনফিকার! বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে–অফ ম্যাচের কথা। যেখানে আজ রাতে চার ম্যাচের একটিতে মুখোমুখি রিয়াল–বেনফিকা। একই রাতে নিয়তি আরেক ম্যাচে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি করে দিয়েছে ফ্রান্সের দুই ক্লাবকে। যে ম্যাচের নাম ফ্রেঞ্চ ডার্বি, মুখোমুখি ফরাসি ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল পিএসজি ও মোনাকো। রিয়াল–বেনফিকা ম্যাচের ক্ষেত্রে নিয়তির কথা বলার কারণটা হয়তো কারও অজানা নয়। লিগ পর্বের শেষ ম্যাচ দিবসে সরাসরি শেষ ষোলোতে ওঠা আর প্লে–অফে জায়গা করে নেওয়ার হিসাব যখন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় ও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আগামীর নবগঠিত সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীমের বাসভবনে গিয়ে তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির। মুফতি রেজাউল করীম বলেন, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, তারেক রহমান অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন, যা দেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছি। নির্বাচনে অনিয়ম বা ত্রুটি-বিচ্যুতির অভিযোগের…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের ছোট-বড়, ভালো-মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। এই সনদ রচনা এবং গণভোটে পাস করানোর জন্য আমি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অধিকার রক্ষা প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে আজ অভিনন্দন জানাচ্ছি।’ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করে। তিনি আরো বলেন, ‘এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। যখন একজন ভোটার গর্ব ভরে এই নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায়…

