Author: TMTV Desk

আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ বানেশ্বর (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আনোয়ারুল ইসলাম জুম্মা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনায়ারুল ইসলাম জুম্মা, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবাযের হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, সাবেক পৌর মেয়ের আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার…

Read More

সৌদি আরবের সীমান্ত এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ২০ হাজার সশস্ত্র যোদ্ধা। তারা ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)’ যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে। এসটিসি গত মাসে ইয়েমেনের তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশের বিভিন্ন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ১৯৯০ সালের আগে ইয়েমেন— উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেন নামে আলাদা দুটি দেশ ছিল। এসটিসি এখন ইয়েমেনকে আবারও দুইভাগে বিভক্ত করতে চায়। সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসিকে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, সৌদি আরবের বিমানবাহিনী তাদের ওপর সরাসরি হামলা চালাতে পারে। অপরদিকে এসটিসিকে স্থলে প্রতিহত করতে সৌদির সীমান্তবর্তী আল-ওয়াদিয়াহ এবং আল-আবর এলাকায় জড়ো হচ্ছে ‘ন্যাশনাল শেল্ড’ নামে…

Read More

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে ১ম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের চিঠির সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে (২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে) নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্তে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির আরোগ্যের জন্য সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সে ক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় তিনি নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমির মো. মইনুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমির মাস্টার আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন নুহু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো. রুবেল আলীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। মনোনয়ন…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী হিসেবে জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা আনোয়ার হোসেন উজ্জলের প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ করার পর…

Read More

জ্ঞান কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, বরং এটি দায়িত্বের সৃষ্টি করে এমন আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। বুধবার (১২ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের মোট ৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহ। সমাবর্তন অনুষ্ঠানে সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা পদযাত্রার মাধ্যমে সমাবর্তনস্থলে যোগ দেন। গ্রাজুয়েশন সম্পন্ন করায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালাল চক্র। এই দালাল কিভাবে মানুষকে ঠকায় তা গ্রামেগঞ্জে গেলে বোঝা যায়। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আজ (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা।   ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখ হয় দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে, ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, টাকা যোগাড় করেছে, কারও থেকে ধার করেছে, কিংবা ব্যাংক থেকে ধার করেছে, তারপর প্রতারণা। যা…

Read More

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, তথাকথিত ‘মিডিয়ালীগ’ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।  বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়…

Read More

পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Read More