সাবেক স্বৈরশাসক খুনি শেখ হাসিনার আসনে (গোপালগঞ্জ-৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায়। তিনি বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে বুধবার বিকালে তিনি জেলা রিটার্নিং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন। হিন্দু মহাজোটের…
Author: TMTV Desk
ভোলায় নিজ বাড়ির সামনে মো. রেজওয়ান আমিন সিফাত (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সিফাত উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় আলাউদ্দিন হাওলাদারের ছেলে। নিহত সিফাতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার জানান, তার ছেলে মো. রেজওয়ান আমিন সিফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির সামনের সড়কে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সিফাতের চাচাতো ভাই হাসিবসহ…
ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন।…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এর আগে তিনি নিজেই এ পদত্যাগের জন্য আবেদন করেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
ভারতের মহাকাশ সংস্থা বুধবার দেশটির ইতিহাসে সবচেয়ে ভারী পেলোড উৎক্ষেপণ করেছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে মহাকাশ খাতে ‘একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) এলভিএম৩-এম৬ রকেট যুক্তরাষ্ট্রে নির্মিত এএসটি স্পেস মোবাইলের একটি যোগাযোগ উপগ্রহকে নিম্ন-কক্ষপথে (লো-আর্থ অরবিট) স্থাপন করে। ইসরো জানিয়েছে, এটি ‘ভারতীয় ভূখণ্ড থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী পেলোড’। উপগ্রহটির ওজন ছয় হাজার ১০০ কেজি। এই উৎক্ষেপণ ভারতের স্বল্প ব্যয়ে মহাকাশ কর্মসূচির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আগামী বছরগুলোতে মানববিহীন কক্ষপথ মিশন ও মানব মহাকাশযাত্রার পরিকল্পনা করছে দেশটি। উপগ্রহটি উৎক্ষেপণে ব্যবহৃত রকেটটি ভবিষ্যৎ ভারতীয় মহাকাশ মিশনের জন্য পরিকল্পিত রকেটের একটি সংশোধিত সংস্করণ। ফোন,…
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। গুলি নাকি ককটেল, তা এখনো বলা যাচ্ছে না। নিহতের বাড়ি খুলনা। তিনি পাশেই একটা অফিসে কাজ করতেন।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। হঠাৎ করে বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার মাথার খুলি উড়ে গেছে।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে জানা গেছে। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি, বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় ৪টা ১৫ মিনিটে।
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে ৮ আসন বণ্টন করেছে বিএনপি।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। বণ্টন করা আসনগুলো হলো : বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়ীয়া- ৬…
বিএনপি সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বুধবার এক জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে দলের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম প্রকাশ করেনি। তখন থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে ধারণা তৈরি হয় যে, আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া…

