Author: TMTV Desk

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে আজ ঢাকায় আসছেন ৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে তারা একে একে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছেন। জানা গেছে, সকাল ৮টার দিকে মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং দেশটির উচ্চ শিক্ষা ও শ্রম বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ ঢাকায় পৌঁছান। এরপর সকাল ৯টার দিকে আসেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল। সূচি অনুযায়ী, বেলা পৌনে ১২টায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী, দুপুর ১২টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং দুপুর ১টায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। এই কর্মকর্তা জানান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি। উল্লেখ‌্য,…

Read More

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ করবেন। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত…

Read More

শুক্রবার মুসলিম উম্মাহর জন্য শুদ্ধতা আর শুভ্রতার মহোৎসবে পরিপূর্ণ একটি দিন। সপ্তাহজুড়ে কর্মব্যস্ততার পর ক্লান্ত দেহ ও অতৃপ্ত মন এই দিনটিতে এক স্বর্গীয় প্রশান্তি লাভ করে। হাদিস শরিফে এসেছে, জুমার দিনটি কেবল উম্মতে মোহাম্মদিরই বিশেষ বৈশিষ্ট্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমাদের পূর্ববর্তী উম্মতকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তায়ালা অজ্ঞ রেখেছেন। ইহুদিদের ফজিলতপূর্ণ দিবস ছিল শনিবার। খ্রিষ্টানদের ছিল রোববার। অতঃপর আল্লাহ তায়ালা আমাদের দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন। ক্রমধারায় শনি ও রোববারকে শুক্রবারের পেছনে রাখা হয়েছে। কারণ, দুনিয়ার এই ক্রমধারার মতো কেয়ামতের দিনও ইহুদি-খ্রিষ্টানরা মুসলমানদের পেছনে থাকবে। আমরা উম্মত হিসেবে সবার শেষে এলেও কেয়ামতের দিন সবার…

Read More

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে নতুন করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন ঘটলে ওবাট হেলথ পোস্ট নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করে দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ। বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ নামে…

Read More

নাইজেরিয়ার আইএস অধ্যুষিত অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এ তথ্য জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ ও নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হামলায় এখন পর্যন্ত প্রাণহানি সংক্রান্ত তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসলামিক স্টেট (আইএস)। খ্রিস্টানদের ওপর নীপিড়নের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার বহু অঞ্চলে শক্ত ঘাঁটি ধরে রেখেছে…

Read More

আবারও আশার বেলুন ফুলিয়ে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরে চার-ছক্কার ফুলঝুরি। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ঢাকা পোস্ট খুঁজতে চেষ্টা করেছে এবারের বিপিএলে প্রথমবার ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটারকে। অভিজ্ঞ তারকাদের সঙ্গে তাল মিলিয়ে তারাও এবার আলো ছড়াতে পারেন।  প্রথমবার বিপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের শাকির হোসেন শুভ্র। ঘরোয়া ক্রিকেটে খুব নিয়মিত পারফর্ম না করলেও সুযোগ পেয়েছেন এবারের বিপিএলে। বিপিএল খেলতে পারা তার কাছে স্বপ্নের মতো, ‘প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে যে বড় কোথাও খেলবে। আমারও স্বপ্ন ছিল…

Read More

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছে আটজন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলে লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় প্রাণ…

Read More

মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ এর অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তারেক রহমান বলেন, ‘ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন আপনারা। নাম শুনেছেন তো? মার্টিন লুথার কিং-এর একটি বিখ্যাত ডায়ালগ আছে— ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই— ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী ক্যাডেট কলেজ এর ৫৮ তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজটির অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেজবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাডজুটেন্ট মেজর ফাহিন আহম্দেসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটবৃন্দ। প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসের ক্যাডেটবৃন্দ ২৭টি ইভেন্টে ৩ দিন ব্যাপী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। সারা…

Read More