রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাসটির অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নাতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তিলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। রমজানের বিশেষ আয়োজনে আজকের খতমে তারাবিতে সূরা আলে-ইমরান ৯২ আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরা নিসার ০১ আয়াত থেকে ৮৭ নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। অর্থাৎ চার নম্বর পাড়া এবং পাঁচ নম্বর পাড়ার অর্ধেক মোট দেড় পাড়া পড়া হবে। সংক্ষেপে এ আয়াতগুলোর…
Author: TMTV Desk
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দিয়ে এহছানুল হক মিলন বলেন, আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)। তিনি আরও বলেন, আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি…
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক যুগান্তকারী রায়ে আদালত জানিয়েছে, জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে এই শুল্ক আরোপ করতে পারেন না। এই রায়কে রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য একটি বড় পরাজয় এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় প্রদান করেন। রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (IEEPA) প্রেসিডেন্টকে আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতা দিলেও সরাসরি শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। রবার্টস তাঁর পর্যবেক্ষণে বলেন, “প্রেসিডেন্টকে শুল্ক আরোপের মতো অসাধারণ ক্ষমতা দেওয়ার…
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় প্রায় দুই মাস বন্ধ থাকা ভারতের দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এর আগে ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয়েছিল। ঢাকায় দুটি পত্রিকা অফিসে হামলা এবং চট্টগ্রামে ভারতীয় মিশনের সামনে বিক্ষোভের পর ২১ ডিসেম্বর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া…
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৮ মাস ধরে তালাবদ্ধ থাকা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম খান এবং পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণসহ বেশ কিছু নেতাকর্মী একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে উত্তোলন করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ…
রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,“আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, আইন সবার জন্য সমান। “আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।” ভূমিমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা…
বিএনপি ক্ষমতা গ্রহণের পর প্রথম ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার মান পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও আশ্বাস দেন তিনি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকায় পৌঁছে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে। তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার। এ সময় মিলনের সঙ্গে ছিলেন,…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা…
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, গত বছরের একই সময়ে দেশের প্রবাসীরা ১৬৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এর আগে ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার। পরের দুই দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার সকল কর্মকর্তাগণের সাথে চারঘাট-বাঘার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ কে ফুলের শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব…

