আবুল কালাম আজাদ; পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর ড. মোঃ শওকত আলী, অধ্যক্ষ, বানেশ্বর সরকারি কলেজ, পুঠিয়া, রাজশাহী। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অনুকরণীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রফেসর ড. মোঃ শওকত আলীর নেতৃত্বে বানেশ্বর সরকারি কলেজে শিক্ষা পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা বৃদ্ধি,…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের মসজিদে বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. ছামিউল ইসলাম সরকার বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া দায়িত্বপালন করেছেন। অন্যায় রুখে দিতে কারাবরণ করেছেন। তিনি নীতির সাথে আপোস বা মিমাংসা করেননি। তাঁর তিরোধানে দেশের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, ন্যায়, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশ্নে তিনি অটল ছিলেন। ভারতীয় আগ্রাসনকে কখনো মেনে নেননি।…
মেসবাহউল আলম দিনার; স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের নতুন শাখা। বুধবার (৭ জানুয়ারী) নগরীর কাদিরগঞ্জে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই শাখার পথচলা শুরু হয়। অনুষ্ঠানে রাজশাহী শাখার পার্টনার মোঃ শহিদুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই এই শাখা চালুর মূল উদ্দেশ্য।” বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মারুফ খান তাঁর বক্তব্যে বলেন: “আমরা রাজশাহীর শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক কারিকুলাম, অভিজ্ঞ জাপান-প্রশিক্ষিত শিক্ষক এবং পূর্ণাঙ্গ…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীতে হঠাৎ করে এলপিজি গ্যাসের সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দাম ১২ কেজির সিলিন্ডারের জন্য ১,৩০৬ টাকা হলেও বাজারে বাড়তি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। খুচরা বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই সংকট দিন দিন বেড়েই চলেছে। বাজার ঘুরে দেখা যায়, ওমেরা ও ফ্রেশ ব্র্যান্ড ছাড়া অন্য কোনো কোম্পানির সিলিন্ডার প্রায় পাওয়া যাচ্ছে না। ফলে ক্রেতারা বাধ্য হয়ে অতিরিক্ত দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। এক সপ্তাহ আগেও ১,২৫০ টাকায় পাওয়া যাওয়া সিলিন্ডার এখন ১,৫০০ থেকে ১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলোতে…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামে কিছু অসাধু ব্যবসায়ী খেজুরের রস না থাকলেও খেজুরের গুড় প্রস্তুত কৃত্তিম রঙ সুগন্ধ ও চিনি দ্বারা করছেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩, ৪৩ ধারা লংঘন করায় অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ কারখানা মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামের রাকিম এর ছেলে সেলিম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা, একই এলাকার মৃত…
ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে অপহরণ ও আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর বিনা উস্কানিতে হামলা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ সম্পদ…
আবুল কালাম আজাদ; পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ভূমি অফিসের সামনে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভূমি অফিসের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১৫টি অস্থায়ী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত এসব অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে সেখানে কার্যক্রম চালিয়ে আসছিল বিশেষ মহলের তদবিরে । বিশেষ করে আমের মৌসুমে এসব স্থাপনায় আম কেনাবেচার নামে ভূমি অফিস সংলগ্ন সড়ক দখল করে রাখা হতো, যার ফলে যান চলাচলে…
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদান করেছেন নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। এরপর নির্বাহী পরিচালকের সাথে মতবিনিময় বিনিময় করেন বিএমডিএ’র কর্মকর্তাগণ। বুধবার (০৭ জানুয়ারি) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এরআগে গতকাল বিদায় কৃত নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর কাছে থেকে দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। পরিচিত সভায় উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম, বিএমডিএ‘র সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সরাসরি নির্দেশেই হাদিকে হত্যা করা হয়। আওয়ামী বিরোধী কঠোর অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ডিবি প্রধান জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জনকে…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট মহিলা কলেজে নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবনের প্রথমতলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৫ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, নারী শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেশরহাট মহিলা কলেজের এই নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা পরিবেশ পাবে। কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি আধুনিক একাডেমিক…

