সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোকবই উন্মুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই শোকবইটি উন্মুক্ত করা হয়। শোকবই উন্মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উদ্বোধনী বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে যে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও নিজেদের অনুভূতি…
Author: TMTV Desk
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবির এই সাহসী ও কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি স্পষ্ট জানিয়েছে যে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতে দল পাঠানো সম্ভব নয়। একইসঙ্গে বাংলাদেশের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে (সম্ভবত শ্রীলঙ্কায়) স্থানান্তর করার জন্য আইসিসির কাছে আবেদন করেছে বোর্ড। বিসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর মেধা ও যোগ্যতার ভিত্তিতে মোট ১৮ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আবেদনকারী শিক্ষার্থীরা রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.ruet.ac.bd) থেকে ফলাফল ও বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীরা আগামী…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে আয়োজিত ‘সদস্য সমাবেশে’ গোপন ব্যালটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এরপর তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের পরামর্শের ভিত্তিতে…
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়রথ ছুটছেই চট্টগ্রাম রয়্যালসের। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাগরপাড়ের দলটি। এই দাপুটে জয়ের সুবাদে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল চট্টগ্রাম। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে সিলেটের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় সিলেট। দলের পক্ষে একমাত্র আজমতউল্লাহ ওমরজাই লড়াই করেছেন। তিনি ৪১ বলে ৪৪ রান করেন। তবে বাকি…
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এক বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে আজ ব্রিটিশ হাইকমিশনের যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমাদের ভাবনা তার পরিবার (খালেদা জিয়া) এবং খালেদা বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে। এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। এ ছাড়া তার রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধা এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোক প্রকাশ করেন বিশ্বনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান আল্লাহ তার ও পরিবারের সকলকে এই শোক সহ্য করার শক্তি দিন।’ মোদি স্মৃতিচারণা করে বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান পাকিস্তানের স্পিকার আইয়াজ। ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, বুধবার সকালে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ঢাকায় এসেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে। সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে বেশ…
পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। ডা. সায়েদুর রহমান পোষ্টে লেখেন, ‘আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

