প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে নির্মাণাধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। তিনি জাদুঘরে সংরক্ষিত জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহিদদের স্মৃতিচিহ্ন এবং শেখ হাসিনার শাসনামলের দমন-পীড়নের চিত্র ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। জাদুঘরে অভ্যুত্থানের ছবি, শহিদদের পোশাক ও চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিও দলিল এবং…
Author: TMTV Desk
সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা— সবকিছুর সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীন। গত ৬ জানুয়ারি আমাদের (স্বরাষ্ট্র) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর…
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি রহস্যময় স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে কিছু দিনের জন্য সরে যাচ্ছেন। এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন এই শিল্পী। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা! প্রথম স্টোরিতে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।’ পরের স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে…
বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় জানানো হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি)…
উইজডেনের ২০২৫ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই মঞ্চেই বছরজুড়ে ধারাবাহিক ও কার্যকর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন তিনি। ২০২৫ সালে বাংলাদেশসহ ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। বছরজুড়ে তিনি শিকার করেছেন ৫৯ উইকেট, ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। ন্যূনতম ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে তার গড় (১৮.০৩) ছিল সেরা, আর স্ট্রাইক রেটের দিক থেকে কেবল জেসন হোল্ডারই ছিলেন এগিয়ে। রান আটকে রাখা ও নিয়মিত উইকেট নেওয়ার দক্ষতাই তাকে উইজডেন একাদশে জায়গা করে দিয়েছে। উইজডেনের ২০২৫ টি-টোয়েন্টি একাদশ অভিষেক শর্মা…
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিবিসি রেডিও ৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ওয়াশিংটনের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে যে, বহুপক্ষীয় সমাধান অপ্রাসঙ্গিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, তা হলো মার্কিন ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ। কখনো কখনো সেই প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়ে করা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর ইউরোপে ব্যাপক অস্থিতিশীলতার মাঝে জাতিসংঘ…
আবুল কালাম আজাদ, পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর (রাজশাহী-৫) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোঃ নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় এক ভোটার অভিযোগকারী মোঃ জাফর ইকবাল । (১৩ জানুয়ারি) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও তার সমর্থকদের বিরুদ্ধে একাধিক আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরা হয়েছে। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শতাদিক কর্মী-সমর্থক নিয়ে পুঠিয়া বাজারে মিছিল, নির্বাচনী এলাকায়…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের ‘মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা’ নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যায় ছাত্রদল। সংগঠনটির রাবি ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুবের স্বাক্ষরিত এক সংবাদ রবিবার রাতে বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উসকানিমূলক পরিস্থিতির প্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন এবং মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।’ এ…
#1mobilecasinos ≡ Offers Slots Log On Learn Fastest payout casino Australia guideIn this article we unpack fastest payout casino australia and who benefits from using rapid withdrawal venues. If you value getting your winnings quickly, this is for you. Discover how top Aussie sites handle fast withdrawals and what to expect before you play. Skip if payment speeds are not your focus. Author: James JohnstonLast Update: Top fast withdrawal online casinos in Australia 1 4.8★★★★★Aussie Play Throwback Thursday: 75% Reload Up to $400 + 40 FS🎁 CLAIM BONUS 2 4.7★★★★★BetMGM Daily 80 Free Spins for New Members🎁 CLAIM BONUS 3…
“এসো মিলি শেকড়ের টানে, রাবিয়ানরা একসাথে” স্লোগানকে সামনে রেখে একদিকে বাঙালির পিঠা উৎসব, অন্যদিকে মতিহারের সবুজ চত্বরের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে। শনিবার (১০ জানুয়ারী) ভারজিনিয়ায় পিঠা উৎসবের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অফ ওয়াশিংটন ডিসি। সব মিলিয়ে আবেগী এক অনুষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যা মিলনমেলায় পরিণত হয়েছে। পিঠা উৎসব শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম জাহিদুর রহমানের কন্যা জাফরা রহমান এবং তরজমা করেন সিনিয়র সদস্য আব্দুল হাই সিদ্দিকের পুত্র। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত সম্মিলিতভাবে পরিবেশনা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। বার্ষিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার জাহিদুর রহমান। অনুষ্ঠানে…

