Author: TMTV Desk

রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন শান্ত-মুশফিকরা। এ সময় ক্রিকেটপ্রেমি রাজশাহীর মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তাদের বরণ করে নেন। বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে সোমবার সকালেই রাজশাহী আসে টিম ওয়ারিয়র্স। সকাল সাড়ে ১০টায় ক্রিকেটাররা রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এসে পৌঁছান। আগে থেকেই অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ওঠেন। এরপর পুলিশ স্কটে ছাদখোলা বাসটিকে শহরের দিকে নিয়ে যাওয়া হয়। বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্তারা। এছাড়া বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমি মোটরসাইকেল নিয়ে বাসটিকে ঘিরে ছিল। তাদের হাতে হাতে ছিল…

Read More

আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার ও প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে ইসরাইল। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহির সই করা এক আদেশে রোববার এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ইসরাইলের ভেতরে আল-জাজিরাকে নেটওয়ার্ক পরিষেবা দিতে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি মন্ত্রিসভা আল-জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয়। এর কয়েক সপ্তাহ আগে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস হয়, যেখানে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বিবেচিত বিদেশি গণমাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ক্ষমতা সরকারকে দেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরো কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাতে করবেন। তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোট কেন্দ্রে অবস্থান করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দিবেন।’   রবিবার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশে বেকার সমস্যাই অন্যতম সমস্যা। বিএনপি সরকার গঠন করলে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর নেতার কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিকে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন।  সমাবেশে ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি, ডাকসু সদস্য হেমা চাকমা, কবি সুফিয়া কামাল হল সংসদের সহসাধারণ সম্পাদক শিমু আক্তার, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মনসহ বিভিন্ন হলের ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালে তারা ‘রাজাকারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শামীমের দুই গালে, জুতা মারো…

Read More

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচ আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে…

Read More

ইরানের ওপর হামলার ক্ষেত্রে দুই মুসলিম দেশ জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য মার্কিন সেনাবাহিনীকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করবে। ইসরাইলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদন মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আজ রোববার (২৫ জানুয়ারি) ইসরাইলি দৈনিক ইসরাইল হায়োগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের ওপর ‘শক্তিশালী আক্রমণ’র প্রস্তুতি নিচ্ছেন। এটাকে তারা ‘মৌলিক কৌশলগত পদক্ষেপ’ হিসেবে উপস্থাপন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আবুধাবি ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সমর্থন করছে। ইসরাইল হায়োমের মতে, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও জর্ডান ওয়াশিংটনকে সমর্থন করার…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। কেউ বিভ্রান্ত হবেন না, এগুলো সব মিথ্যা প্রচারণা। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে। আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন। আর গণভোটে…

Read More

আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজশাহীর পবা উপজেলার নামাজগ্রাম বেলতলা ঢালান এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারীসহ দুইজন নিহত হন। নিহতদের মধ্যে একজন হলেন মোঃ সান্ত ইসলাম (৩০)। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। অপর নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল…

Read More

মেসবাহউল আলম দিনার, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলার লক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন হয়েছে। সেই লক্ষ্যে ২৪ ও ২৫ জানুয়ারী নগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আক্তার। তিনি বলেন- আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐদিন দেশের মানুষ আরেকটি ভোট প্রদান করবেন- সেটি হলো গণভোট। এই গণভোটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১১ টি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের কাছে এ সকল প্রস্তাবনার গুরুত্ব তুলে ধরে-…

Read More

আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় প্রিজাইডিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আফিয়া আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণ নিশ্চিত করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিনিয়র জেলা…

Read More