Author: TMTV Desk

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেওয়া তাঁর আধা সরকারি (ডিও) চিঠিকে ঘিরে রাজশাহীতে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রীর ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় সরানোর প্রস্তাব ঘিরে বিতর্ক গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রীকে দেওয়া ডিও লেটারে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নেসকোর অপারেশনাল এলাকা উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে…

Read More

হুজাইফা, স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী নগরীর সাহেব বাজার, নিউমার্কেট ও হড়গ্রাম নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। দোকানগুলোতে উঠছে নতুন নতুন ডিজাইনের পোশাক, স্বর্ণের অলংকার ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। তবে ঈদ ঘনিয়ে এলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি কেনাকাটার বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাজারে কিছুটা ব্যস্ততা বাড়ছে। তবে মূলত রমজানের শেষ দশকেই ক্রেতাদের ভিড় বাড়ে। তাই সামনে বাজার আরও জমে উঠবে বলে আশা করছেন তারা। সোমবার (০৯ মার্চ) নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। রাজশাহীর মার্কেটে এখনও জমে ওঠেনি ঈদের বাজার রমজানের শেষ দিকে জমে উঠবে রাজশাহীর ঈদ বাজার, ব্যবসায়ীদের…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও দ্রুত বাড়তে শুরু করেছে, ফলে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সোমবার (৯ মার্চ) গ্রিনিচ মান সময় রাত ২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রধান বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)–এর দাম ব্যারেলপ্রতি ৩০ দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১৮ দশমিক ২১ ডলারে। পরে কিছুটা কমলেও দাম উচ্চ অবস্থানেই রয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারের আরেক প্রধান সূচক ব্রেন্ট ক্রুড–এর দাম ২৭ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ দশমিক ২২ ডলারে পৌঁছায়। তেলের দামের এই ঊর্ধ্বগতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন…

Read More

মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ঘোষণা এলো। এ হত্যাকাণ্ড পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে রোববার (৮ মার্চ) ধর্মীয় আলেমরা তার বাবার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। এখন থেকে তিনি ইরানকে নেতৃত্ব দেবেন। ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সশস্ত্র বাহিনী ও গুরুত্বপূর্ণ নেতারা নতুন নেতার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে থাকা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নতুন…

Read More

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের একতরফা জয়ের পর ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বেশিরভাগ বিশ্লেষক যেখানে ভারতের আধিপত্যপূর্ণ পারফরম্যান্সের প্রশংসা করছেন, সেখানে ভিন্ন মত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, বর্তমান ক্রিকেটে ভারতের প্রভাব খেলাটির প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করছে। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই দাপট দেখিয়ে কিউইদের প্রায় একতরফাভাবে হারায় স্বাগতিকরা। তবে এই ফলাফলকে অন্যভাবে দেখছেন শোয়েব আখতার। পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে তিনি বলেন, ক্রিকেটে ভারতের প্রভাব এখন এতটাই বড় যে সেটি খেলাটির স্বাভাবিক প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে। আখতার উদাহরণ…

Read More

দেশের নারী প্রধান পরিবারগুলোর অধিকার, মর্যাদা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবারকে এই বিশেষ কার্ড প্রদান করা হবে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এই মহতী উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কার্ডের বৈশিষ্ট্য ও সুবিধা: ১. আর্থিক সহায়তা: প্রাথমিকভাবে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা হারে ভাতা পাবেন। ভবিষ্যতে ভাতার পাশাপাশি সমমূল্যের খাদ্যপণ্য…

Read More

বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা…

Read More

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে…

Read More

ভারতের সঞ্জু স্যামসন, ইংল্যান্ডের উইল জ্যাকস, পাকিস্তানের সাহিবজাদা ফারহান, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও এইডেন মার্করাম, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট, যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকভিক টুর্নামেন্ট সেরার জন্য মনোনীত হয়েছিলেন। ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। মেন ইন ব্লু প্রথম দল হিসেবে তিনটি শিরোপা জিতেছে, ট্রফি ধরে রাখা প্রথম দল তারা এবং ঘরের মাঠে প্রথমবার কেউ চ্যাম্পিয়ন হলো। ঐতিহাসিক টুর্নামেন্টে ইতিহাস গড়ল তারা। কিন্তু টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে কে সেরা? ফাইনালের সেরা খেলোয়াড়: জসপ্রীত বুমরাহ– ভারত (৪ ওভারে ৪/১৫) টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সঞ্জু স্যামসন– ভারত (৫ ইনিংসে ৩২১, গড়: ৮০.২৫, স্ট্রাইক রেট: ১৯৯.৩৭) সর্বোচ্চ রান: সাহিবজাদা ফারহান– পাকিস্তান…

Read More

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে তারা এই প্রতিযোগিতার শিরোপা টানা দ্বিতীয়বার জিতল। রেকর্ড তৃতীয় ট্রফি ছুঁয়ে দেখল মেন ইন ব্লুরা। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল গৌতম গম্ভীরের দল। গতকাল (রোববার) রাতে মাঠে নেচে-গেয়ে শিরোপা জয় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। ট্রফি নিয়ে তাদের আনন্দে মেতেছেন তারা, একই সঙ্গে আইসিসির কাছ থেকে পেয়েছেন মোটা অঙ্কের অর্থ। চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত জিতেছিল প্রায় সাড়ে ২৯…

Read More