ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) শেষ নির্বাচনি জনসভা করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, শেষ নির্বাচনি জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সভায় ঢাকার এবং আশপাশের নির্বাচনি এলাকাগুলোর প্রার্থীরা উপস্থিত থাকবেন। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের আশা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের মানুষ ধানের…
Author: TMTV Desk
প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় কারাবাও কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও সেই আধিপত্য বজায় রাখল পেপ গার্দিওলার শিষ্যরা। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেছে সিটিজেনরা। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান ওমর মারমুশ। দলের হয়ে অন্য গোলটি করেন তিজানি রেইনডার্স। বিরতির পর নিউক্যাসলের হয়ে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। এই জয়ের ফলে ২০২১ সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে ফিরল ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ঐতিহাসিক…
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের হট্টগোল আর বিক্ষোভের কারণে ভাষণ দিতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকেলের দিকে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর নরেন্দ্র মোদির ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দেওয়ার থাকলেও বিরোধীদের হট্টগোলে তা আর হয়নি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির ভাষণের পর ‘ধন্যবাদ প্রস্তাব’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ বাতিল করা হয়েছে। এই ঘটনায় লোকসভায় যে হট্টগোল তৈরি হয়, তার সূচনা হয়েছিল বুধবার সকাল থেকেই। বিরোধীরা শুরু থেকেই আক্রমণাত্মক অবস্থানে ছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা থেকে উদ্ধৃতি দেওয়ার অনুমতি না দেওয়ায় প্রতিবাদ জানান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। দিনভর একাধিকবার…
আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অপরাধী এবং পলাতক হিসেবে বিবেচিত; মানবতাবিরোধী অপরাধ, খুন, রাষ্ট্রদ্রোহ কিংবা আত্মসাতের অভিযোগের মুখোমুখি। কিন্তু কলকাতার শপিং মলের ভিড়ে খাবারের দোকানে, ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুডের তৃপ্তি ছেড়ে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা দেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। ১৬ মাসেরও বেশি সময় আগে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংঘটিত এক গণঅভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি উড়োজাহাজে করে ভারতে পালিয়ে যান। তিনি যে রাজপথ রেখে গিয়েছিলেন তা ছিল রক্তাক্ত। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর তার সরকারের শেষ দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, যার সুফল জনগণ পাবে। বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এক সভায় এ কথা বলেন তিনি। জুবাইদা রহমান আরও বলেন, ‘সুন্দর, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে কাজ করবে বিএনপি।’ এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘শ্রমজীবী মানুষদের যা প্রত্যাশা, বিএনপি তার চেয়েও বেশি দেবে।’ একটি কমিটি গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতি দুই বছর পরপর সে কমিটি শ্রমিকদের মজুরি নির্ধারণে কাজ করবে।’ এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘তারা বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে সমালোচনা…
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নির্ভর করছিল দেশটির সরকারের ওপর। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারত ম্যাচ বয়কট করা নিয়ে পাকিস্তান সরকার বিবৃতি দিলেও পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসিকে। তবে ইতোমধ্যেই আইসিসি পাকিস্তানকে এমন সিদ্ধান্ত আবারো ভেবে দেখার অনুরোধ করেছে। এমনকি নিজ উদ্যোগে পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করেছে আইসিসি। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সহকারী অর্থাৎ, বোর্ডের ডেপুটি-চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার। তিনি সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি। তার দায়িত্ব থাকছে, যেভাবেই হোক…
জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয় সহ নানা প্রসঙ্গে মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা সেখানে শাকিব খানের প্রসঙ্গেও কথা বলেন। সামাজিক মাধ্যমে শোবিজ তারকাদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। অপু বিশ্বাসকেও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয়। এ সম্পর্কে অভিনেত্রীর মতামত, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়। তাদের ড্রেস বিকৃত করে, চেহারা বিকৃত করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিত, তাদেরকে নিয়ে…
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত বিতর্কিত ওয়েবসাইট ‘মিরোতোভোরেতস’-এর তালিকায় যুক্ত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওয়েবসাইটটি ইউক্রেনের ‘শত্রু’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে থাকে, যা সমালোচকদের কাছে অনানুষ্ঠানিকভাবে ‘কিল লিস্ট’ নামে পরিচিত। তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইনফান্তিনোর বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন, রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং রুশ প্রোপাগান্ডায় সহায়ক ভূমিকার অভিযোগ আনা হয়েছে। সেখানে ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার ওপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন ইনফান্তিনো। তিনি বলেন, রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ থাকা উচিত।…
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, জনগণ ও আল্লাহ যদি চান আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আমার সম্পদ বাড়বে না বরং কমে যাবে। জামায়াতে ইসলামী থেকে যারা দায়িত্বশীল পদে নির্বাচিত হয়েছেন, তাদের সম্পদ কখনো বাড়েনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর পশ্চিম বুধপাড়া, কড়ইতলা মোড়, মেহেরচন্ডী পূর্ব ও উত্তর পাড়া এবং হাজীর মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। গণসংযোগকালে ডা. জাহাঙ্গীর রাজশাহীর ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক…

