রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি চালায়নি বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের পর এক বিবৃতিতে দপ্তরটি জানায়, বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করেনি। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকার বলছে, সংঘর্ষে আহতদের কারও শরীরে গুলির…
Author: TMTV Desk
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পবা-মোহনপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন গণসংযোগ করেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বলেন, “ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের পাহারাদার। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের সার্বিক উন্নয়ন হয় এবং জনগণ সুখে-শান্তিতে বসবাস করতে পারে।” গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ১৭ বছরে পবা-মোহনপুরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এলাকার অধিকাংশ রাস্তাঘাট…
রাজশাহীর সীমান্ত হতে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী এলাকা রাওথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইল সহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিমি কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্ণের রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদী পথে অস্ত্রের একটি…
ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে মহাখালী একাদশের নিয়মিত খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় মোঃ মাশরাফি ইসলামকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার আফি নেপালপাড়া স্কুল মাঠে আফি নেপালপাড়া অগ্রদূত সংঘের উদ্যোগে আয়োজিত সিনিয়র ও জুনিয়র পর্যায়ের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ দর্শকসারিতে বসে উপভোগ করেন মাশরাফি ইসলাম। খেলা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তরুণ ফুটবলার মাশরাফি ইসলামকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাশরাফি আমাদের আইকন, তিনি এলাকার গর্ব। অতি দরিদ্র পরিবারে জন্ম…
দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণকে ‘হ্যাঁ’-এর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামী।’ ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের রায়ই হবে চূড়ান্ত শক্তি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি আরো বলেন, এই দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশ প্রেম প্রমাণের মাধ্যমে। এই দেশে আর আধিপত্য রাজনীতি চলবে না। আমাদের প্রতিবেশিসহ বাইরের সমস্ত দেশের সাথে সম্পর্ক হবে সমতা এবং…
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন জামায়াতে ইসলামী খুব কথা বলছে। তারা একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যার ফলে আমাদের পালিয়ে যেতে হয়েছিল। আমরা চব্বিশের ছাত্র-জনতার বিপ্লব যেমন ভুলবো না, তেমনি একাত্তরের ইতিহাসও ভুলবো না।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর আসনের ফাড়াবাড়ি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের প্রার্থীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘না জেনে কথা বলবেন না। বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সুন্দর নির্বাচনে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবে। তাই মন যাকে চাইবে, তাকেই ভোট দেবেন।’…
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না। শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ বলেন, “আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয় আর মোহনীয় হাসিতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরতে দ্বিধা করেন না তিনি। এবার সমাজের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার হলেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গৃহকর্মীদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাফা কবির। তার সেই বার্তাটি মুহূর্তেই নেটপাড়ায় প্রশংসায় ভাসছে। সাফা কবির তার পোস্টে লিখেছেন, ‘কাজের মানুষরাও কিন্তু মানুষ এটা ভুলে যাবেন না। শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি। বাড়ির কাজের…
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন নির্বাচনকে নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে বিমানবাহিনী কাজ করছে। নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। এছাড়া ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ…
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন ধনকুবের বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে। ওইসব নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। এতে এপস্টেইন লিখেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হতে বিল গেটসকে ওষুধও দেন বলে দাবি করেন তিনি। যেন তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। তবে এ ইমেইলের তথ্য অসত্য বলে দাবি করেছেন বিল গেটস। তিনি সংবাদমাধ্যম ৯নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন, “আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত,…

