Author: TMTV Desk

ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আদেশে স্বাক্ষর করেন তিনি। তবে এই শুল্ক আরোপ শুরুর ঘোষণা দেননি ট্রাম্প। গতকাল ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা। আলোচনার দিনই তিনি এ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। কার্যকর হলে দেশগুলোর ওপর কত শতাংশ শুল্ক আরোপ হবে সেটি স্পষ্ট করেননি তিনি। তবে সংখ্যাটি ২৫ শতাংশ হতে পারে। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, “ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য বা সেবা কেনা, আমদানি করা কিংবা সংগ্রহ করা যেকোনো দেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আমদানিশুল্ক বা…

Read More

সহজ লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা করেও মাঝে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। এক পর্যায়ে হারের শঙ্কা জাগলেও ফাহিম আশরাফের বিধ্বংসী ক্যামিওতে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। সাইম আইয়ুবের ১৩ বলে ২৪ রানের ঝড়ে ৩ ওভারেই আসে ২৭ রান। সাইম দ্রুত ফিরলেও হাল ধরেন সাহিবজাদা ফারহান। ৩১ বলে ৪৭ রানের এক ঝকঝকে ইনিংসে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন তিনি। পাকিস্তানের স্কোরবোর্ড এক সময় ১০ ওভারে ৯০ রানে পৌঁছালে মনে হচ্ছিল জয় কেবল…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় ইশতেহার প্রকাশ করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিএনপির এ ইশতেহার বিশ্লেষণ করেছে। তারা বলেছে দলটি ইশতেহারে ‘ভারত-কেন্দ্রিক’ সমস্যাগুলোকে তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রেখেছে। যেমন বিএনপি ‘সীমান্ত হত্যা, ভারত থেকে পুশ-ইন, অমিমাংসিত পানি বণ্টনের’ বিষয়গুলোকে হাইলাইট করেছে। এনডিটিভি বলেছে, বিএনপি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘সমতা ও আত্মসম্মান’-এর ভিত্তিতে হবে বলে জানিয়েছে। এছাড়া তারা স্লোগান হিসেবে ‘বন্ধুকে হ্যাঁ, প্রভুকে না’-কে নিয়েছে। তারা বলেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং নিজ দেশে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেবে না। বিএনপি সীমান্তে হত্যা, পুশ-ইন এবং চোরাচালান…

Read More

সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই তথ্য জানায়। এর আগে সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাধারণত নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ব্যবসায়ী মালিক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ…

Read More

মঞ্চ সাজানো, প্রতিপক্ষও প্রস্তুত—কিন্তু লাল-সবুজ জার্সিধারীরা নেই। শনিবার শ্রীলঙ্কার কলম্বোতে এবং ভারতের কলকাতা শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতার খ্যাতনামা ইডেন গার্ডেন্সে প্রথম দিনেই মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। তবে নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে। ফলে ৩০ বছর পর বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে। আইপিএলের আগামী মৌসুমের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও ভারতের উগ্রবাদী কিছু সংগঠনের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর ধারাবাহিকতায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে একাধিক আলোচনার পরও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। সংস্থাটির দাবি, তাদের স্বাধীন মূল্যায়নে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করতে পারবে বলে আত্মবিশ্বাসী দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।   প্রতিবেদনে তারেক রহমান বলেন, নির্বাচিত হয়ে দেশের ক্ষমতায় এলে তার দল কোনো ঐক্যের সরকার গঠন করবে না। এর আগে, বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশকে স্থিতিশীল করতে আবারও জোট গঠনের আগ্রহ জানিয়েছিলেন। তবে এ প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা সম্ভব নয় বলে সাক্ষাৎকারে সাফ জানান তারেক রহমান। বরং জামায়াত একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে বলে…

Read More

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়ুবিক (নিউরোলজিক) সমস্যা নিয়ে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের এই অসুস্থতাকে প্রাথমিকভাবে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বলে ধারণা করা হয়েছিল। তবে বিজ্ঞানীরা এখন সতর্ক করছেন যে, আসলে তাদের ওই অসুস্থতার কারণ ছিল বাদুড়বাহিত অন্য একটি প্রাণঘাতী ভাইরাস।   আক্রান্ত পাঁচজন রোগীই কাঁচা খেজুরের রস পান করেছিলেন। এই রস বাদুড়েরও অত্যন্ত প্রিয়, যা বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রধান বাহক হিসেবে পরিচিত। তবে পরীক্ষায় তাদের সবারই নিপাহ ভাইরাসের ফলাফল নেগেটিভ আসে। কয়েক সপ্তাহের মধ্যে রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তাদের মধ্যে তিনজন দীর্ঘস্থায়ী ক্লান্তি, বিভ্রান্তি…

Read More

শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রাকালে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাজধানীর রমনা, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর…

Read More

মিজানুর রহমান মিনু সিটি করপোরেশনের মেয়র থাকার সময় রাজশাহীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রিলে উপকেন্দ্র স্থাপন করেছিলেন। রাজশাহীবাসীর দাবি ছিল একটি পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশনের। সেই দাবির সাথে এক মত হয়ে মিজানুর রহমান মিনুর রাজশাহীতে বিটিভির উপকেন্দ্র স্থাপন করেন। মিজানুর রহমান মিনু এমপি নির্বাচিত হওয়ার পর এটিকে পূর্নাঙ্গ টেলিভিশন স্টেশন স্থাপন চুড়ান্ত পর্যায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলের ফলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্রটি আর পূর্নতা পায়নি। মিজানুর রহমান মিনু বিটিভির রাজশাহীর উপকেন্দ্রের ভবনসহ যে অবকাঠামো উন্নয়ন করে গেছেন এখন পর্যন্ত সেটিই রয়েছে। বিটিভির উপকেন্দ্র স্থাপন করেছিলেন মিজানুর রহমান মিনু গত ১৮ বছর রাজশাহী বিটিভির উপকেন্দ্রের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে ১৮…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে— যিনি প্রধানমন্ত্রী হবেন, তার পদের মেয়াদ ১০ বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার গঠিত রিফর্ম কমিশনের সঙ্গে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, কিন্তু এই প্রস্তাবটি সর্বপ্রথম বিএনপি দিয়েছিল। এটি নথিবদ্ধ (ডকুমেন্টেড)। কাজেই এই কৃতিত্ব অবশ্যই আমরা গ্রহণ করতে চাই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে তার…

Read More